পদাণু ক্রিয়াবিশেষণ: - বাক্যের মধ্যে বিশেষ কোনাে ভূমিকা পালন না করলেও কি, যে, বা, না, তাে প্রভৃতি পদাণু ক্রিয়াবিশেষণ হিসেবে কাজ করে। যেমন: - কি: আমি কি যাব? - যে: খুব যে বলেছিলেন আসিবেন!
অন্যদিকে, স্থানবাচক ক্রিয়াবিশেষণ: - ক্রিয়ার স্থান নির্দেশ করে স্থানবাচক ক্রিয়াবিশেষণ। যেমন: - মিছিলটি সামনে এগিয়ে যায়। - তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
কালবাচক ক্রিয়াবিশেষণ: - এই ধরনের ক্রিয়াবিশেষণ ক্রিয়া সম্পাদনের কাল নির্দেশ করে। যেমন: - যথাসময়ে সে হাজির হয়।
ধরনবাচক ক্রিয়াবিশেষণ: - কোনাে ক্রিয়া কীভাবে সম্পন্ন হয়, ধরন বাচক ক্রিয়া বিশেষণ তা নির্দেশ করে। যেমন: - টিপ টিপ বৃষ্টি পড়ছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।