জসীম উদ্দীন রচিত ‘কবর’ কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: রাখালী
সঠিক উত্তর
সঠিক উত্তর: রাখালী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• জসীম উদ্দীন রচিত ‘কবর’ কবিতাটি রাখালী কাব্যের অন্তর্ভুক্ত।
• 'কবর' কবিতা নিয়ে কিছু কথা:
- জসীম উদ্দীনের ‘কবর’ কবিতায় একজন নিঃস্ব ও নিঃসঙ্গ বৃদ্ধের বেদনা ফুটে উঠেছে।
- বৃদ্ধ তার প্রিয়তমা স্ত্রী, পুত্র, পুত্রবধূ ও কন্যাকে হারানোর দুঃখে একমাত্র নাতিকে নিয়ে কবরের পাশে বসে তাদের স্মৃতি স্মরণ করতেন।
- কবিতায় কবি গ্রামীণ জীবনের সহজ ভালোবাসা, ত্যাগ ও বিয়োগান্তক অভিজ্ঞতা ফুটিয়ে তুলেছেন।
- কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’র অন্তর্ভুক্ত।
- এই কাব্যগ্রন্থে মোট ১৯টি কবিতা রয়েছে।
- ‘কবর’ কবিতাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়।
----------------------------------------
কবিতা- কবর।
কবি- জসীম উদ্দীন।
“এইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।
এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।
এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা,
সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা।”
---------------------------------------------
• জসীম উদ্দীন:
- জসীম উদ্দীন একজন প্রখ্যাত বাঙালি কবি, শিক্ষাবিদ।
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন।
- জসীম উদ্দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- কলেজজীবনে ‘কবর’ কবিতা রচনা করে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন।
- বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তাঁর এ কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়।
- তাঁকে “পল্লীকবি” উপাধিতে ভূষিত করা হয়।
- পল্লীকবির লেখা বিখ্যাত কাব্যগুলোর মধ্যে রয়েছে-
- নক্সী কাঁথার মাঠ,
- সোজন বাদিয়ার ঘাট,
- রাখালী,
- বালুচর,
- ধানখেত,
- হাসু,
- রূপবতী।
উৎস:
'কবর' কবিতা;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন