যুক্তফ্রন্ট মন্ত্রিসভার স্থায়িত্বকাল কতদিন?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৫৬ দিন
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৫৬ দিন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
যুক্তফ্রন্টের মন্ত্রিসভা:
- শেরেবাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট ১৪ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠন করে।
- যুক্তফ্রন্টের নিরঙ্কুশ জয় মুসলিম লীগ শুরু থেকেই সুনজরে দেখেনি।
- মুসলিম লীগ যুক্তফ্রন্ট সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে।
- নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২১শে ফেব্রুয়ারিকে সরকারি ছুটি ঘোষণা করা হয়।
- বর্ধমান হাউসকে বাংলা ভাষার গবেষণা প্রতিষ্ঠান ঘোষণা করা হয়।
- এতে কেন্দ্রীয় সরকার ক্ষুব্ধ হয় এবং যুক্তফ্রন্টের প্রতি বিরূপ হয়।
- কেন্দ্রীয় সরকার যেকোনো অজুহাতে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিলের সুযোগ খুঁজতে থাকে।
- মে মাসে কারা কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।
- আদমজী জুটমিলে বাঙালি ও বিহারি শ্রমিকদের মধ্যে ব্যাপক গোলযোগ হয়।
- কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্টকে আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ বলে দায়ী করে।
- নিউইয়র্ক টাইমস-এ ফজলুল হকের সাক্ষাৎকার বিকৃতভাবে প্রকাশিত হয়।
- এতে বলা হয় তিনি পূর্ব বাংলার স্বাধীনতা চান—মুসলিম লীগ তা রাষ্ট্রদ্রোহী দাবি করে।
- কেন্দ্রীয় মুসলিম লীগ সরকার ১৯৫৪ সালের ৩০ মে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করে। ১৯৩৫ সালের ভারত শাসন আইনের ৯২ (ক) ধারা প্রয়োগ করা হয়।
- পূর্ব বাংলায় গভর্নরের শাসন জারি করা হয়। এই শাসন ১৯৫৫ সালের ২ জুন পর্যন্ত বহাল থাকে।
- মাত্র ৫৬ দিনের শাসনের পর যুক্তফ্রন্ট মন্ত্রিসভার অবসান ঘটে।
উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন