কম্পিউটারে বর্ণ, সংখ্যা, চিহ্ন বা অন্যান্য তথ্যকে নির্দিষ্ট সাংকেতিক রূপে রূপান্তরের প্রক্রিয়াকে কী বলা হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: এনকোডিং
সঠিক উত্তর
সঠিক উত্তর: এনকোডিং
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিচের কোনটি Anti- Virus Software নয়?
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• এনকোডিং হলো তথ্যকে কম্পিউটার-উপযোগী নির্দিষ্ট সাংকেতিক রূপে রূপান্তরের প্রক্রিয়া।
• কোড ও এনকোডিং:
- কম্পিউটার মূলত ০ ও ১-ভিত্তিক দ্বিমিক রূপে কাজ করে।
- কিন্তু ব্যবহারকারীর তথ্য সবসময় শুধু সংখ্যা নয়; বর্ণ, অক্ষর, চিহ্ন, শব্দ ও বিভিন্ন ধরনের উপাত্তও থাকে।
- এসব তথ্যকে কম্পিউটারের উপযোগী সাংকেতিক রূপে উপস্থাপনের ব্যবস্থাকে কোড বলা হয়।
- আর তথ্যকে সেই নির্দিষ্ট কোড বা সংকেতে রূপান্তরের প্রক্রিয়াকে এনকোডিং বলা হয়।
- অর্থাৎ এনকোডিং হলো উপাত্তকে এমন রূপে রূপান্তর করা, যাতে কম্পিউটার তা সংরক্ষণ, প্রক্রিয়াকরণ বা প্রেরণ করতে পারে।
- কোড ব্যবস্থার মাধ্যমে অক্ষর, সংখ্যা ও প্রতীকসমূহকে একক নিয়মে উপস্থাপন করা সম্ভব হয়।
• এনকোডিংয়ের প্রয়োজনীয়তা:
- তথ্যকে একরূপ ও সুশৃঙ্খলভাবে প্রকাশ করা যায়।
- সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ সহজ হয়।
- ডেটা আদান-প্রদান ও উপস্থাপনা নির্ভুল হয়।
অন্যান্য অপশন:
→ ডিকোডিং: সাংকেতিক রূপ থেকে অর্থবহ মূল রূপে ফেরত আনার প্রক্রিয়া।
→ কম্পাইলিং: উচ্চস্তরের প্রোগ্রামকে যন্ত্রভাষা বা নিম্নস্তরের রূপে রূপান্তরের প্রক্রিয়া।
→ ডিবাগিং: প্রোগ্রামের ত্রুটি শনাক্ত ও সংশোধনের প্রক্রিয়া।
উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,
২) Computer & ICT Cloud, Live Publications.
রেফারেন্স মাত্র
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন