'আমার কলম হারিয়ে গেছে।' - বাক্যে 'আমার' কোন কারকের উদাহরণ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সম্বন্ধ কারক
সঠিক উত্তর
সঠিক উত্তর: সম্বন্ধ কারক
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
'আমার কলম হারিয়ে গেছে।' - সম্বন্ধ কারক।
- এখানে 'আমার' সম্বন্ধ পদের সাথে 'হারিয়ে গেছে' ক্রিয়ার সরাসরি কোনো সম্পর্ক নেই।
• সম্বন্ধ কারক:
- যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয়, তাকে সম্বন্ধ কারক বলে।
- এই কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক পরোক্ষ।
- এই কারকে শব্দের সঙ্গে '-র', '-এর', '-য়ের', '-কার', '-কের' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন:
- ফুলের গন্ধে ঘুম আসে না।
- আমার জামার বোতামগুলো একটু অন্য রকম।
- আমার কলম হারিয়ে গেছে।
- তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল।
- পাথরের পুতুলের মতো বসে রইল সে।
- কামালের ভাই জামাল ঢাকা যাচ্ছে।
- গাছের পাতায় শিশির জমেছে।
উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ, মাহবুবুল আলম;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর;
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২৬ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন