মূল বিষয়বস্তুতে যান

‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।’— এই উক্তিটি কে করেছিলেন?

সঠিক উত্তর

মুহম্মদ শহীদুল্লাহ্

সঠিক উত্তর: মুহম্মদ শহীদুল্লাহ্

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য,
তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।’— এই উক্তিটি ড. মুহম্মদ শহীদুল্লাহ্ করেছিলেন।
------
• মুহম্মদ শহীদুল্লাহ্:
- মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক, ভাষাতত্ত্ববিদ ও বহুভাষাবিদ।
- ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম।
- ভাষা আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
- তিনিই প্রথম বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার যৌক্তিক দাবি উত্থাপন করেন।
- বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস, চর্যাপদ এবং লোকসাহিত্য নিয়ে তাঁর গবেষণা বিশেষভাবে উল্লেখযোগ্য।
- তিনি প্রমাণ করেন যে চর্যাপদ সম্পূর্ণ বাংলা ভাষায় রচিত।
- তাঁরই সম্পাদনা ও প্রকাশনায় মুসলিম বাংলার প্রথম শিশুপত্রিকা আঙুর আত্মপ্রকাশ করে।
- এছাড়াও তিনি ইংরেজি মাসিক পত্রিকা দি পীস, বাংলা মাসিক সাহিত্য পত্রিকা বঙ্গভূমি এবং পাক্ষিক তকবীর পত্রিকা সম্পাদনা করেন।

- তিনি ১৮টি ভাষায় পারদর্শী ছিলেন।
- ভাষা ও সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘প্রাইড অব পারফরম্যান্স’ এবং ফরাসি সরকারের ‘নাইট অফ দি অর্ডারস অফ আর্টস অ্যান্ড লেটার্স’ উপাধি লাভ করেন।
- ‘জ্ঞানতাপস’ নামে পরিচিত এই মনীষী ১৯৬৯ সালের ১৩ জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন।

• তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ:
- ভাষা ও সাহিত্য,
- বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত,
- দীওয়ানে হাফিজ,
- রুবাইয়াত-ই-ওমর খৈয়াম,
- নবী করিম মুহাম্মাদ,
- ইসলাম প্রসঙ্গ,
- বিদ্যাপতি শতক,
- বাংলা সাহিত্যের কথা (২ খণ্ড),
- বাংলা ভাষার ব্যাকরণ,
- ব্যাকরণ পরিচয়,
- বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান,
- মহররম শরীফ,
- টেইল ফ্রম দি কুরআন,
- Buddhist Mystic Songs,
- Hundred Sayings of the Holy Prophet.

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  2. মুহম্মদ শহীদুল্লাহ্ সঠিক
  3. মুহম্মদ আবদুল হাই
  4. দীনেশচন্দ্র সেন

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল