মূল বিষয়বস্তুতে যান

’চিনিপাতা’ কোন সমাসের উদাহরণ?

সঠিক উত্তর

তৎপুরুষ সমাস

সঠিক উত্তর: তৎপুরুষ সমাস

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

তৎপুরুষ সমাস:
- সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস গঠিত হয়, তাকে তৎপুরুষ সমাস বলে।
এই সমাসে পরপদের অর্থই প্রধান।

ক. বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ:
- যেখানে সমস্যমান পদের বিভক্তি (কে, র, এর, ইত্যাদি) লোপ পায়।

উদাহরণ:
দুঃখকে প্রাপ্ত → দুঃখপ্রাপ্ত;
ছেলেকে ভুলানো → ছেলে-ভুলানো;
মামার বাড়ি → মামাবাড়ি;
ধানের খেত → ধানখেত;
পথের রাজা → রাজপথ;
গোলায় ভরা → গোলাভরা;
গাছে পাকা → গাছপাকা;
অকালে মৃত্যু → অকালমৃত্যু;

খ. সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ:
- যেখানে ‘দিয়ে, জন্য, থেকে’ ইত্যাদি অনুসর্গ লোপ পায়।

উদাহরণ:
মধু দিয়ে মাখা → মধুমাখা;
চিনি দিয়ে পাতা → চিনিপাতা;
রান্নার জন্য ঘর → রান্নাঘর;
বিয়ের জন্য পাগলা → বিয়েপাগলা;
গ্রাম থেকে ছাড়া → গ্রামছাড়া;
আগা থেকে গোড়া → আগাগোড়া;

গ. অলুক তৎপুরুষ
- যেখানে বিভক্তি লোপ পায় না, তবুও সমাস গঠিত হয়।

উদাহরণ:
গরুর গাড়ি → গরুরগাড়ি;
তেলে ভাজা → তেলেভাজা;

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৫ সালের সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. দ্বন্দ্ব সমাস
  2. তৎপুরুষ সমাস সঠিক
  3. কর্মধারয় সমাস
  4. বহুব্রীহি সমাস

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল