যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার বৈঠক:- সম্প্রতি, ইউক্রেন যুদ্ধ বন্ধে উদ্যোগ নিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠক করে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিবিদরা।- রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠকে দুই পক্ষের নেতৃত্ব দিয়েছেন।
- আলোচনার টেবিলে আয়োজক দেশ সৌদি আরবের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল–সৌদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ বিন মোহাম্মদ আল–আইবান।
- ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর এই প্রথম যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে সরাসরি বৈঠক হয়েছে।চ
- বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাশিয়ার তিন বছরের যুদ্ধের একটি 'ন্যায়সঙ্গত' এবং 'টেকসই' সমাধানের জন্য কাজ করছে।
- এই বৈঠককে রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনরুদ্ধারের প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য,
- ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধে আলোচনার বিষয়ে সম্মত হওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হয়।
- তবে, এই বৈঠকে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি।
তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।
[Link]