‘বোবা কাহিনী’ উপন্যাসের রচয়িতা কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: জসীম উদ্দীন
সঠিক উত্তর
সঠিক উত্তর: জসীম উদ্দীন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• জসীম উদ্দীন রচিত উপন্যাস 'বোবা কাহিনী'।
-----------
• 'বোবা কাহিনী' উপন্যাস:
- পল্লীকবি জসীম উদ্দীনের একমাত্র উপন্যাস বোবা কাহিনী। উপন্যাসটি গ্রামীণ বাংলার ভূমিহীন কৃষক, মহাজনী শোষক ও সমাজের নিপীড়িত মানুষের বাস্তব জীবন ও প্রতিবাদের চিত্র তুলে ধরে। মূল চরিত্র আজাহের জীবনসংগ্রামের মাধ্যমে তৎকালীন গ্রামীণ সমাজে সাধারণ কৃষক ও ক্ষেতমজুরদের ওপর জমিদার ও মহাজনদের অর্থনৈতিক শোষণ, দারিদ্র্য, ক্ষুধা ও মানসিক জটিলতার প্রতিফলন প্রকাশিত হয়েছে। উপন্যাসে সমাজের ভণ্ড ধার্মিক ও অক্ষম চিকিৎসকের কারণে সাধারণ মানুষের নীরব যন্ত্রণা বা ‘বোবা’ প্রতিবাদ ফুটে উঠেছে। এছাড়াও, দুই প্রজন্মের সংগ্রামের মাধ্যমে গ্রামীণ শোষণের বিরুদ্ধে লড়াই ও প্রতিকূলতার মধ্যেও সুখের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে।
--------------
• জসীম উদ্দীন:
- জসীম উদ্দীন (১৯০৩-১৯৭৬) বাংলাদেশের প্রখ্যাত পল্লিকবি।
- তাঁর প্রকৃত নাম মোহাম্মদ জসীম উদ্দীন মোল্লা
- তিনি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- তাকে পল্লিকবি উপাধিতে সম্মানিত করা হয়েছে।
- তাঁর প্রথম প্রকাশিত কবিতা মিলন গান ১৯২১ সালে মোসলেম ভারত পত্রিকায় প্রকাশিত হয়।
- তাঁর কবিতায় গ্রাম বাংলার মানুষের হাসি-কান্না, আনন্দ-বেদনা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।
- রাখালী জসীম উদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ।
- তাঁর বিখ্যাত কবর কবিতাটি এই কাব্যের অন্তর্ভুক্ত।
- এই কবিতা কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়।
- ১৯২৮ খ্রিষ্টাব্দে এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, তখন কবি ছাত্র অবস্থায় ছিলেন।
- ১৯৬৯ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডি.লিট ডিগ্রি প্রদান করে।
- ১৯৭৬ সালে তিনি মৃত্যুবরণ করেন।
• তাঁর বিখ্যাত নাটক:
- পদ্মাপাড়,
- বেদের মেয়ে,
- মধুমালা,
- পল্লীবধূ,
- গ্রামের মায়া।
• তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ:
- এক পয়সার বাঁশি,
- হাসু,
- ডালিমকুমার।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন