কসরের ছালাত কখন পড়তে হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: মুসাফির অবস্থায়
সঠিক উত্তর
সঠিক উত্তর: মুসাফির অবস্থায়
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
আল-কুরআনে কয়টি সুরা আছে?
সঠিক উত্তর: ক) ১১৪
- পবিত্র আল-কুরআনে মোট ১১৪টি সূরা রয়েছে।
- সূরা হলো আল-কুরআনের অধ্যায় বা chapter.
- আল-কুরআনের প্রথম সূরা হলো সূরা আল-ফাতিহা এবং শেষ সূরা হলো সূরা আন-নাস। সূরা আন-নাসের ক্রমিক নম্বর ১১৪।
- আয়াতসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় সূরা হলো সূরা আল-বাকারা; এতে ২৮৬টি আয়াত রয়েছে।
- শব্দ ও আয়তনের বিচারে সবচেয়ে ছোট সূরা হলো সূরা আল-কাওসার; এতে ৩টি আয়াত রয়েছে।
ইসলাম বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
সঠিক উত্তর: গ) মুসাফির অবস্থায়।
- কসরের সালাত অর্থ হলো সফর অবস্থায় চার রাকাত ফরজ সালাতকে দুই রাকাত করে আদায় করা।
- যেমন: জোহর, আসর ও এশার ৪ রাকাত ফরজ নামাজ মুসাফির অবস্থায় ২ রাকাত করে পড়া হয়। ফজর ও মাগরিবের ফরজ সালাতে কসর হয় না।
মূলত কোনো ব্যক্তি তার অবস্থানস্থল থেকে ৪৮ মাইল তথা ৭৮ কিলোমিটার দূরে সফরের নিয়তে বের হয়ে নিজ শহর বা গ্রাম পেরিয়ে গেলেই শরিয়তের দৃষ্টিতে সে মুসাফির হয়ে যায়। (জাওয়াহিরুল ফিকহ: ১/৪৩৬)
মুসাফির ব্যক্তি চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজ দুই রাকাত (কসর) পড়বেন। এই সংক্ষেপে আল্লাহ প্রদত্ত কল্যাণ রয়েছে।
কোরআনে বলা হয়েছে ‘তোমরা যখন জমিনে সফর করবে, তখন তোমাদের জন্য নামাজের কসর করায় কোনো আপত্তি নেই। (সুরা নিসা, আয়াত: ১০১)
কুরআনের দলিল:
আল্লাহ বলেন,
“তোমরা যখন ভূমিতে সফর কর, তখন সালাত সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো দোষ নেই…”
— সূরা আন-নিসা, আয়াত, ১০১.
হাদিসের দলিল:
ইয়া‘লা ইবন উমাইয়্যা (রা.) বর্ণনা করেন, তিনি উমর (রা.)-কে এ আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলে উমর (রা.) বলেন, আমি এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করেছিলাম।
তিনি বলেন: “এটি এমন একটি সদকা, যা আল্লাহ তোমাদের প্রতি দান করেছেন। সুতরাং তোমরা তাঁর সদকা গ্রহণ কর।”
— সহিহ মুসলিম, হাদিস: 686.
রেফারেন্স মাত্র
ইসলাম বিষয়ের আরও প্রশ্ন