উত্তমাশা অন্তরীপ কোথায় অবস্থিত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর
সঠিক উত্তর: দক্ষিণ আফ্রিকা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
উত্তমাশা অন্তরীপ (Cape of Good Hope):
- উত্তমাশা অন্তরীপ আফ্রিকা মহাদেশের একটি বিখ্যাত অন্তরীপ।
- এটি দক্ষিণ আফ্রিকার কেপ উপদ্বীপের (Cape Peninsula) আটলান্টিক উপকূলে অবস্থিত।
- সাধারণভাবে, কোনো স্থলভাগ ক্রমশ সরু হয়ে সমুদ্রের দিকে প্রসারিত হলে তাকে অন্তরীপ বলা হয়।
- ১৪৮৮ সালে পর্তুগিজ নাবিক বার্থোলোমিউ ডিয়াজ সর্বপ্রথম এই অন্তরীপে পৌঁছান। তিনি প্রথমে এর নাম দেন "কেপ অব স্টর্মস" কারণ এ অঞ্চলে প্রবল ঝড় ও প্রতিকূল আবহাওয়া বিরাজ করত।
- পরে পর্তুগালের রাজা দ্বিতীয় জন এর নাম পরিবর্তন করে "কেপ অব গুড হোপ" বা উত্তমাশা অন্তরীপ রাখেন। তাঁর বিশ্বাস ছিল, এই পথ ধরে ভারত মহাসাগরে পৌঁছানোর নতুন সমুদ্রপথের সম্ভাবনা তৈরি হয়েছে।
• অন্যান্য উল্লেখযোগ্য অন্তরীপ-
- হর্ন অন্তরীপ (Cape Horn) - চিলি।
- ট্রাফালগার অন্তরীপ (Cape Trafalgar) - স্পেন।
- গার্দাফুই অন্তরীপ (Cape Guardafui) - সোমালিয়া।
- মরিস জেসাপ অন্তরীপ (Cape Morris Jesup) - গ্রিনল্যান্ড।
উৎস: Encyclopaedia Britannica এবং WorldAtlas।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন