মেধাবী
Toggle menu

স্টার্ট-২ চুক্তি স্বাক্ষরিত হয় কোন দুটি দেশের মধ্যে?

সঠিক উত্তর
যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• স্টার্ট চুক্তি (START):
- স্ট্র্যাট বা Strategic Arms Reduction Treaty স্বাক্ষরিত হয়েছিল যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে
- কৌশলগত অস্ত্র সীমিতকরণ চুক্তি ছিল এটি।
- ১৯৮২ সালের ২৯ জুন থেকে ১৯৯১ সালের জুন পর্যন্ত এ নিয়ে আলোচনা চলে ।
- চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৯৯১ সালের ৩১ জুলাই এবং কার্যকরী হয় ১৯৯৪ সালের ৫ ডিসেম্বর থেকে।
- ২০০৯ সালের ৫ ডিসেম্বর ওই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়।
- ওই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন জর্জ বুশ ও মিখাইল গরবাচেভ। স্ট্র্যাট চুক্তিতে কৌশলগত অস্ত্র সীমিতকরণ একটা সমঝোতা হয়েছিল।
- স্ট্র্যার্ট-১ এ সিদ্ধান্ত হয়েছিল যুক্তরাষ্ট্রের হাতে থাকবে ৮৫৫৬টি অস্ত্র, আর কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট ষ্টেটস (রাশিয়ার নেতৃত্বে) এর হাতে থাকবে ৬১৬৩টি ।
- স্ট্র্যাট-২ চুক্তিতে (১৯৯৩-২০০২) এই অস্ত্রের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছিল ৪২৫০টি (যুক্তরাষ্ট্র) ও ৪২৫০টিতে (সিআই এস)। ২০০৩ সাল পরবর্তীতে এ সংখ্যা ৩৫০০টিতে নামিয়ে আনার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছিল।

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।

সকল অপশন

রেফারেন্স মাত্র

যুক্তরাষ্ট্র ও জাপান
যুক্তরাষ্ট্র ও চীন
যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন সঠিক
ব্রিটেন ও সাবেক সোভিয়েত ইউনিয়ন

প্রশ্ন তথ্য

বিষয়
আন্তর্জাতিক
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড