মূল বিষয়বস্তুতে যান

বাণিজ্যিকভাবে তৈরি করা প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কী?

সঠিক উত্তর

UNIVAC

সঠিক উত্তর: UNIVAC

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১ নম্বর

নিচের কোনটি Anti- Virus Software নয়?

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• বাণিজ্যিকভাবে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হলো UNIVAC (Universal Automatic Computer)। এটি ১৯৫১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হয় এবং সরকারি ও বেসরকারি খাতে ব্যবহার শুরু হয়। UNIVAC মূলত তথ্য প্রক্রিয়াকরণ ও গণনার জন্য ব্যবহৃত হতো এবং এটি গণনার গতি ও ডেটা সঞ্চয় ক্ষমতার দিক থেকে একটি যুগান্তকারী উদ্ভাবন ছিল। Colossus ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান কোড ভাঙতে ব্যবহৃত একটি সামরিক কম্পিউটার, যা বাণিজ্যিকভাবে উন্মুক্ত হয়নি। Mark-I ছিল একটি ইলেক্ট্রোমেকানিক্যাল কম্পিউটার, আর IBM 701 আসলেও পরে বাজারে আসে। তাই সঠিক উত্তর হলো গ) UNIVAC.

​• UNIVAC:
- বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম ছিল UNIVAC (Universal Automatic Computer)। এটি ছিল প্রথম বাণিজ্যিকভাবে সফল ইলেকট্রনিক কম্পিউটার, যা ১৯৫১ সালে তৈরি হয়েছিল।
- UNIVAC কম্পিউটারে সর্বপ্রথম চুম্বক-ফিতা ব্যবহার করা হয়েছিল।
- UNIVAC কম্পিউটারে একই সঙ্গে পড়া, গণনা ও তথ্য লেখার কাজ করা যেত।
- ভ্যাকুয়াম টিউব প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল।
- ১৯৫২ সালে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সঠিকভাবে পূর্বাভাস দিয়ে UNIVAC I জনপ্রিয়তা অর্জন করে।

অপশন আলোচনাঃ
• IBM 701: IBM এর প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হলেও, এটি UNIVAC I এর পরে বাজারে আসে।
• Mark-I: হলো পৃথিবীর প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার।
• Colossus: ব্রিটিশ কোডব্রেকারদের দ্বারা নির্মিত প্রথম প্রোগ্রামযোগ্য ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারগুলির একটি। বিশেষ উদ্দেশ্যমূলক কম্পিউটার এবং বাণিজ্যিকভাবে উৎপাদিত হয়নি।

উৎস:
১।মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. Colossus
  2. Mark-I
  3. UNIVAC সঠিক
  4. IBM 701

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1নিচের কোনটি Anti- Virus Software নয়?
  2. 2

    RFID বলতে বোঝায়?

  3. 3কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  4. 4নিচের কোনটি output device নয়?
  5. 5নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল