দানবীর হাজী মুহম্মদ মহসীন ১৭৩২ সালে পশ্চিমবঙ্গের হুগলিতে জন্মগ্রহণ করেন। ১৮০৩ সালে তার বোনের মৃত্যুর পর বোনের বিশাল সম্পত্তির মালিক হন তিনি। এই অর্থ তিনি বাংলায় শিক্ষা বিস্তার, চিকিৎসা ও দরিদ্রদের সহায়তা করার জন্যে দান করে যান। তার অর্থে বিভিন্ন স্থানে বিদ্যালয় ও দাতব্য চিকিৎসালয় স্থাপিত হয়। ১৮১২ সালের ২৯ নভেম্বর তিনি হুগলিতে মারা যান। (সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)