ভার্সাই চুক্তির ফলে জার্মানি কোন অঞ্চলটি ফ্রান্সকে ফেরত দিতে বাধ্য হয়েছিল?
সঠিক উত্তর
সঠিক উত্তর: আলসেস-লোরেন
সঠিক উত্তর
সঠিক উত্তর: আলসেস-লোরেন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ভার্সাই চুক্তি:
- ভার্সাই চুক্তি ছিল প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার সবচাইতে গুরুত্বপূর্ণ শান্তিচুক্তি।
- ১৯১৯ সালের ২৮ জুন ফ্রান্সের ভার্সাই প্রাসাদের 'হিল অব মিররস'-এ এটি স্বাক্ষরিত হয়।
- প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি এবং তার মিত্রদের পরাজয়ের পর বিজয়ী রাষ্ট্রসমূহ (মিত্রশক্তি) জার্মানির ওপর এই চুক্তিটি চাপিয়ে দেয়।
- চুক্তির প্রধান কারিগর ছিলেন 'বিগ ফোর' নামে পরিচিত চার নেতা—
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসন,
- ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ,
- ফ্রান্সের প্রধানমন্ত্রী জর্জেস ক্লিমেনসো এবং
- ইতালির প্রধানমন্ত্রী ভিট্টোরিও অরল্যান্ডো।
- এই চুক্তির ২৩১ নম্বর অনুচ্ছেদে জার্মানিকে যুদ্ধের জন্য একমাত্র দায়ী দেশ হিসেবে সাব্যস্ত করা হয়, যা 'War Guilt Clause' নামে পরিচিত।
- এর ফলে জার্মানিকে বিশাল অঙ্কের যুদ্ধের ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়।
- ভার্সাই চুক্তির ফলে জার্মানি আলসেস-লোরেন অঞ্চলটি ফ্রান্সকে ফেরত দিতে বাধ্য হয়েছিল।
- এই চুক্তির অন্যতম একটি মহৎ উদ্দেশ্য ছিল বিশ্বশান্তি রক্ষার জন্য 'লিগ অব নেশনস' গঠন করা।
উৎস: Britannica [link].
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন