মূল বিষয়বস্তুতে যান

কয়টি সূচকের উপর ভিত্তি করে ২০২১ সালের ফেব্রুয়ারিতে স্বল্পোন্নত দেশ বা Least Development Country (LDC) থেকে বের হওয়ার চূড়ান্ত স্বীকৃতি পেতে যাচ্ছে বাংলাদেশ?

সঠিক উত্তর

৩

সঠিক উত্তর: ৩

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল বাংলাদেশঃ
২০২১ সালের ফেব্রুয়ারিতে স্বল্পোন্নত দেশ বা Least Development Country (LDC) থেকে বের হওয়ার চূড়ান্ত স্বীকৃতি পেতে যাচ্ছে বাংলাদেশ। যে তিনটি সূচকের ওপর ভিত্তি করে এ স্বীকৃতি দেয়া হবে তা অনেক আগেই পূরণ করেছে বাংলাদেশ। ১৫ নভেম্বর ২০২০ জাতিসংঘকে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানায় বাংলাদেশ। একই সাথে ২০২৪ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে ‘উন্নয়নশীল দেশের মর্যাদা’ পাবে বাংলাদেশ।

LDC বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়া মানে দরিদ্র বা গরিব দেশের তালিকা থেকে বের হওয়া। দরিদ্র দেশ হিসেবে আমাদের আর কেউ দুর্বল ভাববে না। এটা যেকোনো দেশের জন্য গৌরবের বিষয়, গর্বের বিষয়, মর্যাদার বিষয়। উন্নয়নশীল দেশ হওয়ার কারণে বিশ্বের সব দেশের কাছে ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে বাংলাদেশের গুরুত্ব বেড়ে যাবে। উন্নয়নশীল দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী হিসেবে বিশ্বের কাছে বিবেচিত হয়। এর ফলে বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে যে ঝুঁকি বিবেচনা করা হয়, সেটা অনেকাংশেই কমে যাবে। ফলে দেশি-বিদেশি বিনিয়োগের সম্ভাবনা বাড়বে। শুধু তাই নয়, আন্তর্জাতিক সংস্থাগুলো ঋণ দিতে আগ্রহী হবে।

উন্নয়নশীল দেশে রূপান্তরের প্রক্রিয়ায় তিন বছরের ব্যবধানে জাতিসংঘের দুটি মূল্যায়নে উত্তীর্ণ হতে হয় স্বল্পোন্নত দেশগুলোকে।
প্রথম মূল্যায়নে একটি দেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে (LDC) পরিণত হতে গেলে যে তিনটি সূচকে যোগ্যতা অর্জন করতে হয় বাংলাদেশ সেই তিনটি শর্তই পূরণ করেছে।
- প্রথম শর্ত অনুযায়ী দেশে মাথাপিছু আয় ১,২৩০ মার্কিন ডলার হতে হয়, যেখানে বাংলাদেশের মাথাপিছু আয় ১,২৭৪ মার্কিন ডলার। আর এখন বা বর্তমানে দেশে মাথাপিছু আয় ২,০৬৪ মার্কিন ডলার।
- দ্বিতীয় শর্তে মানবসম্পদের উন্নয়ন অর্থাৎ দেশের ৬৬ ভাগ মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়ার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ অর্জন করেছে ৭৩.২ ভাগ।
- আর তৃতীয় শর্তে বলা হয়েছে, অর্থনৈতিকভাবে ভঙ্গুর না হওয়ার মাত্রা ৩২ ভাগের নিচে থাকতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে এই মাত্রা ২৫.২ ভাগ।

দ্বিতীয় মূল্যায়নটি হবে আগামী ফেব্রুয়ারিতে, সিডিপির প্ল্যানারি সভায়। সবকিছু ঠিক থাকলে ২২-২৬ ফেব্রুয়ারি ২০২১ অনুষ্ঠেয় এ সম্পর্কিত জাতিসংঘ সংস্থা The Committee for Development Policy (CDP)-এর ২৩তম প্ল্যানারি সেশনে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্য বলে সুপারিশ করবে। এরপর তিন বছরের ট্রানজিশন পিরিয়ড শেষে ২০২৪ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাবে বাংলাদেশ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ২
  2. ৩ সঠিক
  3. ৪
  4. ১৫

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল