মূল বিষয়বস্তুতে যান

প্রত্যয়ের স্বরগত পরিবর্তনে 'বৃদ্ধি' ঘটেছে কোনটিতে?

সঠিক উত্তর

স্মৃ + অক = স্মারক

সঠিক উত্তর: স্মৃ + অক = স্মারক

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

→ স্মৃ + অক = 'স্মারক' - শব্দে প্রত্যয়ের স্বরগত পরিবর্তনে 'বৃদ্ধি' ঘটেছে।
- এখানে 'ঋ' স্থলে 'আর্‌' হয়েছে।

⇒ প্রত্যয়ের স্বরগত পরিবর্তন:

- প্রত্যয় যুক্ত হলে ধাতু বা শব্দের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে স্বরগত কিছু পরিবর্তন ঘটে।
- এই পরিবর্তনগুলোর নাম গুণ, বৃদ্ধি ও সম্প্রসারণ।
- এই তিনটিকে একত্রে 'অপশ্রুতি' বলে।

• বৃদ্ধি:
- অ স্থলে আ হয়; যেমন: পচ্ + অক (ণক) = পাচক।
- ই, ঈ স্থলে ঐ হয়; যেমন: শিশু + অ (ষ্ণ) = শৈশব, নিশা + আ = নৈশ্য।
- উ, ঊ স্থলে ঔ হয়; যেমন: যুবন + অ = যৌবন, ভূত + ইক = ভৌতিক।
- ঋ স্থলে আর্‌ হয়; যেমন: স্মৃ + অক = স্মারক, ধৃ + ইক = ধারক।

অন্যদিকে,
• গুণ:

- ই, ঈ স্থলে এ হয়; যেমন: চিন্ + আ = চেনা, নী + আ = নেওয়া।
- উ, ঊ স্থলে ও হয়; যেমন: ধু + আ = ধোয়া, মুড়্‌ + অক্‌ = মোড়ক।
- ঋ স্থলে অর্ হয়; যেমন: কৃ + তৃ = করতা > কর্তা, কৃ + অন = করণ।

• সম্প্রসারণ:
- ব স্থলে উ হয়; যেমন: বচ্ + ত = উক্ত।
- র স্থলে ঋ হয়; যেমন: গ্রহ্‌ + ত = গৃহীত।
- য স্থলে ই হয়; যেমন: যজ্‌ + তি = ইষ্টি।

উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. চিন্‌ + আ = চেনা
  2. কৃ + অন = করণ
  3. মুড়্‌ + অক্‌ = মোড়ক
  4. স্মৃ + অক = স্মারক সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল