‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটি প্রথম কোথায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল?
সঠিক উত্তর
সঠিক উত্তর: মোহাম্মদী পত্রিকা
সঠিক উত্তর
সঠিক উত্তর: মোহাম্মদী পত্রিকা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটি প্রথম মাসিক মোহাম্মদী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল।
-----------
• ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাস নিয়ে কিছু কথা:
- ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটি বিখ্যাত বাঙালি ঔপন্যাসিক ও সাংবাদিক অদ্বৈত মল্লবর্মণ রচনা করেছেন।
- উপন্যাসটি প্রথম কলকাতার মাসিক মোহাম্মদী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- যদিও পত্রিকায় প্রকাশের সময় আদর্শিক মতবিরোধের কারণে ধারাবাহিক প্রকাশ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
- পরে লেখকের মৃত্যুর (১৯৫১) পর ১৯৫৬ সালে উপন্যাসটি সম্পূর্ণ গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- ১৯৫৬ সালে প্রকাশিত এই কালজয়ী কাব্যকৃতিতে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী তীরবর্তী মালো (জেলে) সম্প্রদায়ের জীবন সংগ্রাম, দুঃখ-দুর্দশা ও সংস্কৃতি অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
- উপন্যাসটি ১৯৭৩ সালে পরিচালক ঋত্বিক ঘটক দ্বারা একই নামে চলচ্চিত্রে রূপান্তরিত হয়।
- অদ্বৈত মল্লবর্মণের এই রচনা বাংলা সাহিত্যের একটি অনন্য আঞ্চলিক দলিল হিসেবে বিশেষ মর্যাদা লাভ করেছে।
----------
• অদ্বৈত মল্লবর্মণ:
- অদ্বৈত মল্লবর্মণ একজন প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক ও সাংবাদিক।
- তিনি ১ জানুয়ারি, ১৯১৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন।
- তিনি শৈশবেই বাবা-মাকে হারান।
- ১৯৩৩ সালে অন্নদা উচ্চ ইংরেজী বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন ডিগ্রী অর্জন করেন।
- এবং কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে কিছুদিন আই,এ ক্লাসে অধ্যয়ন করেন, তবে আর্থিক কারণে পড়াশোনা শেষ করতে পারেননি।
- ১৯৩৪ সালে জীবিকা নির্বাহের জন্য কলকাতা গমন করেন।
- মাসিক ত্রিপুরা পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন।
- এরপর ১৯৩৬ সালে নবশক্তি পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে যোগ দেন।
- নবশক্তি বন্ধ হওয়ার পরে তিনি মওলানা মোহাম্মদ আকরম খাঁ-এর মাসিক মোহাম্মদী পত্রিকার সহকারী সম্পাদক হন।
- এবং একই সঙ্গে দৈনিক আজাদ, নবযুগ, কৃষক ও যুগান্তর পত্রিকায় সাংবাদিকতা চালিয়ে যান।
- দারিদ্র্য, অনাহার ও অতিশ্রমের কারণে যক্ষ্মারোগে আক্রান্ত হয়ে ১৯৫১ সালে ১৬ এপ্রিল মাত্র ৩৭ বছর বয়সে কলকাতায় তাঁর মৃত্যু হয়।
- তাঁর কালজয়ী বিখ্যাত উপন্যাস: ‘তিতাস একটি নদীর নাম’।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন