মূল বিষয়বস্তুতে যান

কোন চুক্তির মাধ্যমে রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে আসে?

সঠিক উত্তর

ব্রেস্ট-লিটোভস্ক চুক্তি

সঠিক উত্তর: ব্রেস্ট-লিটোভস্ক চুক্তি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• রাশিয়া ও প্রথম বিশ্বযুদ্ধ:
- প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া মিত্রশক্তির পক্ষে যুদ্ধ করছিল, কিন্তু ১৯১৭ সালের রাশিয়ান বিপ্লবের পর বলশেভিক সরকার (ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে) ক্ষমতায় আসে।
- তারা যুদ্ধ থেকে সরে আসার প্রতিশ্রুতি দিয়েছিল, কারণ যুদ্ধ রাশিয়ার অর্থনীতি এবং সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছিল।
- ১৯১৭ সালের নভেম্বরে সোভিয়েত সরকার শান্তি আলোচনার অনুরোধ করে।

- আলোচনা ১৯১৭ সালের ২২ ডিসেম্বর শুরু হয়।
- সোভিয়েত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লিওন ট্রটস্কি (পররাষ্ট্রমন্ত্রী) ও জার্মান প্রতিনিধি দলে ছিলেন রিচার্ড ভন কুলম্যান (পররাষ্ট্রমন্ত্রী) এবং জেনারেল ম্যাক্স হফম্যান।
- ট্রটস্কি "নো ওয়ার, নো পিস" নীতি ঘোষণা করেন, অর্থাৎ যুদ্ধ চালিয়ে না যাওয়া কিন্তু চুক্তিও না স্বাক্ষর করা।
- কিন্তু জার্মানরা ১৮ ফেব্রুয়ারি আক্রমণ শুরু করলে রাশিয়া আলোচনা পুনরায় শুরু করে।
- লেনিনের চাপে ট্রটস্কি প্রত্যাহার হয়ে যান এবং গ্রিগরি সোকোলনিকভ নতুন নেতৃত্ব দেন।

- দীর্ঘ আলোচনার ফলে, রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে ব্রেস্ট-লিটোভস্ক চুক্তি (Treaty of Brest-Litovsk) এর মাধ্যমে সরে আসে।
- এটি একটি পৃথক শান্তি চুক্তি যা ১৯১৮ সালের ৩ মার্চ সোভিয়েত রাশিয়া এবং কেন্দ্রীয় শক্তি (জার্মানি, অস্ট্রো-হাঙ্গেরি, অটোম্যান এম্পায়ার এবং বুলগারিয়া) এর মধ্যে বর্তমান বেলারুশে পোল্যান্ড সীমান্তের নিকটবর্তী ব্রেস্ট-লিটভস্ক শহরে স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি রাশিয়ার জন্য অত্যন্ত কঠোর ছিল। রাশিয়া কেন্দ্রীয় শক্তির কাছে অনেক এলাকা ছাড়তে বাধ্য হয়।
- ১৯১৮ সালের নভেম্বরে জার্মানির পরাজয়ের পর চুক্তি বাতিল হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা, হিস্ট্রি ডট কম ও ইন্টারন্যাশনাল এনসাইক্লোপিডিয়া। (Link)

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ভার্সাই চুক্তি
  2. ব্রেস্ট-লিটোভস্ক চুক্তি সঠিক
  3. টিলসিট চুক্তি
  4. সেভার্স চুক্তি

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল