মেধাবী
Toggle menu

সম্প্রতি, এশিয়ার কোন দেশ ইসরায়েলের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে? [এপ্রিল, ২০২৫]

সঠিক উত্তর
মালদ্বীপ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ইসরায়েলের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা:
- পর্যটনের জন্য জনপ্রিয় দেশ মালদ্বীপে ইসরায়েলের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
- ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে এ নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ সরকার।
- ১৫ এপ্রিল, ২০২৫ দেশটির পার্লামেন্টে নিষেধাজ্ঞা-সংক্রান্ত আইনের অনুমোদন দেওয়া হয়।
- এর পরপরই তাতে অনুসমর্থন জানান প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু।

উল্লেখ্য,
- মালদ্বীপ ১ হাজার ১৯২টি ছোট ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত একটি ছোট ইসলামী প্রজাতন্ত্র।
- গত ফেব্রুয়ারিতে দেশটি ভ্রমণ করেছিলেন ২ লাখ ১৪ হাজার বিদেশি পর্যটক। তাঁদের মধ্যে ৫৯ জন ছিলেন ইসরায়েলি।
- এর আগেও ইসরায়েলি পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল মালদ্বীপ।
-পরে নব্বইয়ের দশকের শুরুর দিকে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ২০১০ সালে সম্পর্ক স্বাভাবিক করার দিকেও এগোয় দেশ দুটি।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [Link]

সকল অপশন

রেফারেন্স মাত্র

পাকিস্তান
মালদ্বীপ সঠিক
শ্রীলংকা
আফগানিস্তান

প্রশ্ন তথ্য

বিষয়
সাম্প্রতিক বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড