মেধাবী
Toggle menu

সত্যেন সেন রচিত ইতিহাস বিষয়ক গ্রন্থ নয় কোনটি?

সঠিক উত্তর
অভিযাত্রী

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• অপশনে উল্লিখিত - (মহাবিদ্রোহের কাহিনী, প্রতিরোধ সংগ্রামে বাংলাদেশ, বাংলাদেশের কৃষকের সংগ্রাম) সবগুলোই সত্যেন সেন রচিত ইতিহাসগ্রন্থ।
- 'অভিযাত্রী' তাঁর রচিত শিশুসাহিত্য গ্রন্থ।

• সত্যেন সেন:
- সত্যেন সেন ১৯০৭ সালে বিক্রমপুরের সোনারঙ গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত সাহিত্যিক ও রাজনীতিবিদ ছিলেন।
- তিনি ১৯৬৮ সালে 'উদীচী' নামে একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেন।
- তিনি ১৯৭০ সালে উপন্যাসে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

• তাঁর রচিত উপন্যাস হলো:
- ভোরের বিহঙ্গী,
- অভিশপ্ত নগরী,
- পাপের সন্তান,
- রুদ্ধদ্বার মুক্তপ্রাণ,
- পদচিহ্ন,
- আলবেরুনী,
- সাত নম্বর ওয়ার্ড ইত্যাদি।

• তাঁর রচিত ইতিহাসগ্রন্থ হলো:
- মহাবিদ্রোহের কাহিনী,
- প্রতিরোধ সংগ্রামে বাংলাদেশ,
- বাংলাদেশের কৃষকের সংগ্রাম ইত্যাদি।

• তাঁর রচিত শিশুসাহিত্য গ্রন্থ:
- পাতাবাহার,
- অভিযাত্রী ইত্যাদি।

উৎস:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২. বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

বাংলাদেশের কৃষকের সংগ্রাম
মহাবিদ্রোহের কাহিনী
প্রতিরোধ সংগ্রামে বাংলাদেশ
অভিযাত্রী সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা সাহিত্য
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড