মূল বিষয়বস্তুতে যান

প্রাচীন কোন সভ্যতায় প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টায় বিভক্ত করা হয়?

সঠিক উত্তর

ক্যালডীয়

সঠিক উত্তর: ক্যালডীয়

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ক্যালডীয় সভ্যতা:
- মেসোপটেমীয় সভ্যতার সর্বশেষ ও অন্যতম উজ্জ্বল পর্যায় হলো ক্যালডীয় সভ্যতা।
- মেসোপটেমিয়ার দক্ষিণ-পূর্ব দিকে পারস্য উপসাগরীয় এলাকায় বসবাসকারী সেমিটিক জাতিভুক্ত ক্যালডীয়রা এ সভ্যতা গড়ে তোলে বলে ইতিহাসে এটি ক্যালডীয় সভ্যতা নামে পরিচিত।
- এ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নেবোপালেসার এ্যাসিরীয়দের সমৃদ্ধ রাজধানী নিনেভা ধ্বংস করে পুনরায় ধ্বংসপ্রাপ্ত নগরী ব্যাবিলনকে কেন্দ্র করে রাজধানী ও তাদের সভ্যতা গড়ে তোলে বলে এ সভ্যতা নতুন ব্যাবিলনীয় সভ্যতা নামেও পরিচিত।
- এ সাম্রাজ্যের উল্লেখযোগ্য শাসক ছিলেন সম্রাট নেবুচাঁদনেজার।

• সভ্যতায় ক্যালডীয়দের অবদান:
- ব্যাবিলনের শূন্য উদ্যান নির্মাণ: ক্যালডীয় সম্রাট নেবুচাঁদ নেজারের সময় ব্যাবিলন শহর খুব জাঁকজমকপূর্ণ হয়। পুরো শহর ঘিরে ৫৬ মাইল লম্বা দেয়াল তৈরি হয়। চার ঘোড়ার রথ চলতে পারে এমন চওড়া ছিল রাস্তা। শহরের মাঝখানে ছিল প্রকাণ্ড তোরণ। দেবী ইস্টারের স্মরণে তৈরি এই তোরণের নাম রাখা হয় 'ইস্টার তোরণ' বা 'ইস্টার গেট'। তোরণের ভেতর দিয়ে চলে যাওয়া লম্বা রাস্তাটির নাম ছিল 'মিছিল সড়ক'। সম্রাট নেবুচাঁদ নেজারের রানি বাগান করতে খুব পছন্দ করতেন। তাঁরই উৎসাহে সম্রাট নগর দেয়ালের উপরে তৈরি করলেন আশ্চার্য সুন্দর এক বাগান। ইতিহাসে যা 'শূন্য উদ্যান' নামে পরিচিত। ব্যাবিলনের শূন্য উদ্যান প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি।

- ধর্মীয় বিশ্বাস: ক্যালডীয়রা আকাশের বিভিন্ন গ্রহকে দেবতা ভাবত। বৃহস্পতি বা জুপিটার গ্রহ ছিল প্রধান দেবতা। তাকে তারা মারডক নাম দেয়। তারা ভাগ্যে বিশ্বাসী ছিল। ব্যাবিলন শহরে বেশ কিছু ধর্মমন্দিরের অস্তিত্ব পাওয়া যায়। ধর্মে নৈতিকতার কোন স্থান ছিল না।

- জ্যোতির্বিদ্যায় তাদের অবদান: বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষত জ্যোতির্বিদ্যায় তাদের যথেষ্ট অবদান লক্ষ্য করা যায়। ধর্মীয় কারণে তারা গ্রহ-নক্ষত্র নিয়ে অনেক গবেষণা করেছে। তাই জ্যোতির্বিদ্যায় তারা হয়ে উঠেছিল দক্ষ। ক্যালডীয়রাই প্রথম সপ্তাহকে সাত দিনে বিভক্ত করে। আবার প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টায় ভাগ করার পদ্ধতি বের করে। বছরের দৈর্ঘ্যও তারা বের করে। এ যুগের জ্যোতির্বিজ্ঞানীগণ ১২টি নক্ষত্রপুঞ্জের সন্ধান পান। তা থেকে ১২টি রাশিচক্রের সৃষ্টি হয়।

উল্লেখ্য,
- খ্রিস্টপূর্ব ৫৩৮ অব্দে ক্যালডীয় সাম্রাজ্যের পতন ঘটিয়ে পারস্য সম্রাট কাইরাস ক্যালডীয়দের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে।

উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সুমেরীর
  2. মিশরীয়
  3. অ্যাসিরীয়
  4. ক্যালডীয় সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল