তঞ্চঙ্গ্যা: - তঞ্চঙ্গ্যা পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী একটি আদিবাসী জনগোষ্ঠী। - পার্বত্য চটগ্রামের রাঙামাটি জেলার কাউখালি উপজেলার রইস্যাবিলি ও কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার আশেপাশের এলাকায়, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায়, কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফে তঞ্চঙ্গ্যা জাতিগোষ্ঠীর বসবাস। - তঞ্চঙ্গ্যাদের পেশা মূলত জুমচাষ। - তাদের ভাষা ভারতীয় আর্য ভাষার অন্তর্গত পালি, প্রাকৃত, সদভুত বাংলা ভাষা। - তারা ১২টি গোত্র বা গছায় বিভক্ত। - তঞ্চঙ্গ্যারা বিয়েকে সাঙা বলে। - তারা প্রধাণত বৌদ্ধ ধর্মের অনুসারী। - তঞ্চঙ্গ্যা ভাষায় বর্ষবরণ ও বর্ষবিদায় অনুষ্ঠানকে ‘বিষু’ বলা হয়। - তাদের নিজস্ব ঐতিহ্যবাহী উবাগীত, বারোগীত ও আধুনিক সংগীত বিদ্যমান।
তথ্যসূত্র - সিলেট জেলা ওয়েবসাইট ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সনদ ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।