বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্যের দৃষ্টান্ত-
সঠিক উত্তর
সঠিক উত্তর: রোদে যে বাইরের আকাশ পুড়ছে, তা আমাদের অজানা নয়।
সঠিক উত্তর
সঠিক উত্তর: রোদে যে বাইরের আকাশ পুড়ছে, তা আমাদের অজানা নয়।
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্যের দৃষ্টান্ত- ‘রোদে যে বাইরের আকাশ পুড়ছে, তা আমাদের অজানা নয়।'
------------
- আশ্রিত খণ্ডবাক্য তিন প্রকার:
- বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য;
- বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য;
- ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য।
• বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য:
- যে আশ্রিত খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যের যে কোনো পদের আশ্রিত থেকে বিশেষ্যের কাজ করে, তাকে বিশেষ্যস্থানীয় আশ্রিত খণ্ডবাক্য বলে। যথা:
- -আমি মাঠে গিয়ে দেখলাম, খেলা শেষ হয়ে গিয়েছে। (বিশেষ্য স্থানীয় খণ্ডবাক্য ক্রিয়ার কর্মরূপে ব্যবহৃত)।
- ‘রোদে যে বাইরের আকাশ পুড়ছে, তা আমাদের অজানা নয়।'
- তিনি বাড়ি আছেন কি না, আমি জানি না।
- ব্যাপারটি নিয়ে ঘাঁটাঘাঁটি করলে ফল ভালো হবে না।
• বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য:
- যে আশ্রিত খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যের অন্তর্গত কোনো বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ এবং অবস্থা প্রকাশ করে, তাকে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য বলে।
- যথা:
- ‘এমন কোনো মা নেই, যিনি সন্তানকে স্নেহ করেন না।’
- ‘লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সেই।’
- 'খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি'।
- 'ধনধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা।'
- ‘যে এ সভায় অনুপস্থিত, সে বড় দুর্ভাগা।’
• ক্রিয়া-বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য:
- যে আশ্রিত খণ্ডবাক্য ক্রিয়াপদের স্থান, কাল ও কারণ নির্দেশক অর্থে ব্যবহৃত হয় তাকে ক্রিয়া-বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য বলে।
- যেমন –
- 'যতই করিবে দান, তত যাবে বেড়ে।'
- ‘তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি।’
- ‘যেখানে আকাশ আর সমুদ্র একাকার হয়ে গেছে, সেখানেই দিকচক্রবাল।’
উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন