'আমি বহু কষ্টে পাশ করেছি।' - এই বাক্যের জটিল রূপ কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: যেহেতু আমি বহু কষ্ট করেছি, সেহেতু পাশ করেছি।
সঠিক উত্তর
সঠিক উত্তর: যেহেতু আমি বহু কষ্ট করেছি, সেহেতু পাশ করেছি।
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
'আমি বহু কষ্টে পাশ করেছি।' - এই বাক্যের জটিল রূপ: 'যেহেতু আমি বহু কষ্ট করেছি, সেহেতু পাশ করেছি।'
• সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর:
- বাক্যের মূল অর্থ অপরিবর্তিত রেখে সরল, জটিল ও যৌগিক বাক্যের পারস্পরিক রূপান্তর করা সম্ভব।
- যে-সে, যিনি-তিনি, যারা-তারা, যা-তা ইত্যাদি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যেহেতু-সেহেতু, যখন-তখন, যত--তত, যেমন-তেমন ইত্যাদি সাপেক্ষ যোজক যুক্ত করে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করা যায়।
যেমন:
সরল বাক্য: দুর্জন লোক পরিত্যাজ্য।
জটিল বাক্য: যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য।
সরল বাক্য: তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ।
জটিল বাক্য: যেহেতু তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।
সরল বাক্য: আমি বহু কষ্টে পাশ করেছি।
জটিল বাক্য: যেহেতু আমি বহু কষ্ট করেছি, সেহেতু পাশ করেছি।
সরল বাক্য: ধার্মিকেরা সুখী।
জটিল বাক্য: যারা ধার্মিক তারা সুখী।
সরল বাক্য: কীর্তিমানের মৃত্যু নেই।
জটিল বাক্য: যিনি কীর্তিমান তিনি অমর।
উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২৬ সংস্করণ);
প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, একাদশ-দ্বাদশ শ্রেণি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন