মূল বিষয়বস্তুতে যান

বঙ্গীয় সাহিত্য পরিষৎ মোহাম্মদ মোজাম্মেল হককে কোন উপাধিতে ভূষিত করে?

সঠিক উত্তর

কাব্যকণ্ঠ

সঠিক উত্তর: কাব্যকণ্ঠ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

মোহাম্মদ মোজাম্মেল হক:
- মোহাম্মদ মোজাম্মেল হক ছিলেন কবি, সাংবাদিক ও সমাজসংস্কারক।
- তিনি ১৮৬০ সালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরের বাউইগাছি গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি প্রথমে কলকাতা থেকে প্রকাশিত ‘সময়’ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন।
- মোজাম্মেল হক ‘লহরী’, ‘মোসলেম ভারত’ ও ‘শান্তিপুর মাসিক সাহিত্য পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক ছিলেন।
- বাংলা সাহিত্যে অবদানের জন্য বঙ্গীয় সাহিত্য পরিষৎ তাঁকে ‘কাব্যকণ্ঠ’ উপাধিতে ভূষিত করে।
- তিনি মূলত কবি হলেও গদ্য ও উপন্যাস রচনাতেও কৃতিত্ব দেখান।
- ১৯৩৩ সালের ৩০ নভেম্বর শান্তিপুরে তাঁর মৃত্যু হয়।

- তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ—
- ‘কুসুমাঞ্জলি’,
- ‘অপূর্বদর্শন’,
- ‘প্রেমহার’,
- ‘হজরত মহাম্মদ’,
- ‘জাতীয় ফোয়ারা’ ও
- ‘ইসলাম সঙ্গীত’।

- গদ্যগ্রন্থের মধ্যে রয়েছে—
- ‘মহর্ষি-মনসুর’,
- ‘ফেরদৌসী-চরিত’,
- ‘শাহনামা’,
- ‘তাপসকাহিনী’,
- ‘খাজা ময়ীনউদ্দীন চিশতী’,
- ‘হাতেমতাই’ ও ‘টিপু সুলতান’।

- তাঁর উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য-
- ‘জোহরা’ ও
- ‘দরাফ খান গাজী’।
---------
অন্যদিকে,
- 'সাহিত্য রত্ন' উপাধিটি বাংলা সাহিত্যের বিখ্যাত ঔপন্যাসিক মোহাম্মদ নজিবর রহমানের।
- ‘কবিকঙ্কন’- মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি ছিল।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সাহিত্যরত্ন
  2. কাব্যবিনোদ
  3. কাব্যকণ্ঠ সঠিক
  4. কবিকঙ্কন

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল