'সেই অস্ত্র' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বিদীর্ণ দর্পণে মুখ
সঠিক উত্তর
সঠিক উত্তর: বিদীর্ণ দর্পণে মুখ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- 'সেই অস্ত্র' কবিতাটি আহসান হাবীবের 'বিদীর্ণ দর্পণে মুখ’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
----------------
সেই অস্ত্র
– আহসান হাবীব
“আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও
সভ্যতার সেই প্রতিশ্রুতি
সেই অমোঘ অনন্য অস্ত্র
আমাকে ফিরিয়ে দাও।”
------------------
• আহসান হাবীবের ‘সেই অস্ত্র’:
- ‘সেই অস্ত্র’ কবিতায় আহসান হাবীব যুদ্ধবিরোধী ও মানবিক চেতনার প্রকাশ করেছেন। কবি এখানে ধ্বংসাত্মক অস্ত্রের বদলে মানুষের ভালোবাসা, প্রীতি ও মানবিক বোধকে ‘সেই অস্ত্র’ হিসেবে চেয়েছেন। কবিতায় হিংসা-বিদ্বেষের বিপরীতে শান্তি, অরণ্য, নদী ও পাখিদের নিরাপদ পৃথিবীর চিত্র ফুটে উঠেছে। এটি মূলত ভালোবাসা ও শান্তির জয়গান, যা মানবতার প্রতিষ্ঠা ও পৃথিবীতে নিরাপদ, সবুজ ও সুস্থ পরিবেশ গড়ার আহ্বান জানায়।
-------------
• আহসান হাবীব:
- আহসান হাবীব ছিলেন একজন প্রখ্যাত কবি, সাংবাদিক ও সাহিত্যিক।
- তিনি আধুনিক বাংলা কবিতায় বিশেষ অবদান রেখেছেন।
- তিনি ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।
- আহসান হাবীব আধুনিক কাব্যধারার কবি ছিলেন।
- বাল্যকাল থেকেই কাব্যচর্চায় মনোযোগী ছিলেন।
- সপ্তম শ্রেণীতে ১৯৩৩ সালে স্কুল ম্যাগাজিনে তাঁর প্রথম প্রবন্ধ ‘ধর্ম’ প্রকাশিত হয়।
- ১৯৩৪ সালে তাঁর প্রথম কবিতা ‘মায়ের কবর পাড়ে কিশোর’ ছাপা হয়।
- আহসান হাবীব দীর্ঘকাল দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- সাহিত্য ও সাংস্কৃতিক অবদানের জন্য তিনি একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।
- আহসান হাবীব ১৯৮৫ সালের ১০ জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন।
- তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- রাত্রিশেষ,
- ছায়া হরিণ,
- সারা দুপুর,
- আশায় বসতি,
- মেঘ বলে চৈত্রে যাবো,
- দু'হাতে দুই আদিম পাথর,
- প্রেমের কবিতা,
- বিদীর্ণ দর্পণে মুখ।
উৎস:
'সেই অস্ত্র' কবিতা;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন