৪র্থ আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সম্মেলন:-
জাতিসংঘের চতুর্থ আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সম্মেলন স্পেনের সেভিলা (Sevilla) শহরে অনুষ্ঠিত হয়েছে।- এটি ৩০ জুন ২০২৫ থেকে ৩ জুলাই ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়।
- সম্মেলনে প্রায় ৭০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নেন।
- ৪,০০০-এর বেশি ব্যবসায়ী, এনজিও ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি সম্মেলনে অংশ নেন।
- তবে সবচেয়ে বড় বৈদেশিক সাহায্য দাতা দেশ যুক্তরাষ্ট্র সম্মেলনে যোগ দেয়নি।
- যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা কর্তন এবং দারিদ্র্য, ক্ষুধা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা- এ প্রেক্ষাপটে জাতিসংঘ এই সম্মেলন আয়োজন করেছে।
উল্লেখ্য,
- এ সম্মেলন গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় উন্নয়ন সহায়তা বিষয়ক সম্মেলন।
- এই উন্নয়ন অর্থায়ন সম্মেলন প্রথমবারের মতো কোনো উন্নত দেশ আয়োজন করছে।
- এর আগে ২০০২ সালে মেক্সিকো, ২০০৮ সালে কাতার এবং ২০১৫ সালে ইথিওপিয়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
তথ্যসূত্র- বাসস।
[link]