ক্ষার ধাতুগুলির মধ্যে কোনটি সবচেয়ে হালকা?
সঠিক উত্তর
সঠিক উত্তর: লিথিয়াম
সঠিক উত্তর
সঠিক উত্তর: লিথিয়াম
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –
বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
ক্ষার ধাতু:
- গ্রুপ IA মৌলগুলি অত্যন্ত সক্রিয় ধাতু। তীব্র ক্ষার উৎপন্ন করতে পারে বলে এদেরকে ক্ষার ধাতু বলা হয়।
- অত্যন্ত সক্রিয় হওয়ার কারনে এদেরকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না।
- ভূ-ত্বকের কঠিন শিলায় অ্যালুমিনোসিলিকেট যৌগ হিসেবে এরা উপস্থিত থাকে।
- সমুদ্রের পানিতে সোডিয়াম এবং পটাশিয়ামের লবণ প্রচুর পরিমাণে দ্রবীভূত থাকে।
- ভূ-গর্ভেও সোডিয়াম এবং পটাশিয়াম লবণের খনি রয়েছে।
- এদের সর্বশেষ স্তরে একটি মাত্র ইলেকট্রন থাকে, এটি ত্যাগ করে এরা সহজেই M আয়ন সৃষ্টি করতে পারে।
- এদের ঘনত্ব কম, গলনাংক কম এবং কাঠিন্যও কম।
- পর্যায় সারণির অন্য গ্রুপের মৌলগুলির তুলনায় এদের পারমাণবিক আকার বড় এবং সে কারনে আয়নীকরণ শক্তির মান কম।
উল্লেখ্য,
- আদর্শ তাপমাত্রা ও চাপে লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু।
- হাইড্রোজেন হলো সবচেয়ে হালকা মৌল।
- পারদ হলো সর্বনিম্ন গলনাঙ্কের ধাতু।
সূত্র: উচ্চ মাধ্যমিক রসায়ন বই, একাদশ-দ্বাদশ শ্রেণি।
রেফারেন্স মাত্র
বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন