গ্রামীণ এলাকায় দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণের জন্য কৃষি অর্থায়নে কাজ করে কোন সংস্থাটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: IFAD
সঠিক উত্তর
সঠিক উত্তর: IFAD
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• IFAD (International Fund for Agricultural Development):
- IFAD জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা উন্নয়নশীল দেশের দরিদ্র এবং প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান এবং তাদের জীবনমান উন্নত করার জন্য কাজ করে।
- এটি খাদ্য নিরাপত্তা, কৃষি উন্নয়ন এবং দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে টেকসই উন্নয়নে অবদান রাখে।
- প্রতিষ্ঠা: ১৯৭৭ সাল।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- সদস্য দেশ: ১৮০টি
উদ্দেশ্য ও কার্যক্রম:
- উন্নয়নশীল দেশগুলোর কৃষকদের উন্নয়নে বিনিয়োগ।
- গ্রামীণ এলাকার দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান।
- খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে নিরাপদ খাদ্যের ব্যবস্থা করা।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসে উদ্যোগ গ্রহণ।
- IFAD বিভিন্ন প্রকল্পের জন্য তহবিল সরবরাহ করে এবং সদস্য দেশগুলো ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করে।
- এটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO), বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এবং অন্যান্য সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে।
উৎস: IFAD ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন