জাতিসংঘের নামকরণের সাথে নিম্নের কোন ব্যক্তি যুক্ত ছিলেন?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
সঠিক উত্তর
সঠিক উত্তর: ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
জাতিসংঘ:
- জাতিসংঘের (United Nations) নামকরণের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট (Franklin D. Roosevelt) যুক্ত ছিলেন।
- নামের প্রস্তাব: ১৯৪২ সালের ১ জানুয়ারি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 'জাতিসংঘের ঘোষণা' (Declaration by United Nations)-এর সময় রুজভেল্ট প্রথম এই নামটি প্রস্তাব করেন।
- প্রেক্ষাপট: তিনি চেয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির দেশগুলোকে একটি সাধারণ নামে ঐক্যবদ্ধ করতে।
- উইনস্টন চার্চিলের ভূমিকা: বলা হয়ে থাকে, রুজভেল্ট যখন এই নামটির প্রস্তাব দেন, তখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলও তার সাথে ছিলেন এবং তিনি নামটি পছন্দ করেন।
উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেট তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে 'নিউ ডিল'
(New Deal) ব্যবস্থার প্রবর্তন করেন।
- নিউ ডিল (New Deal) ১৯৩৩ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত চলমান ছিল।
- তার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমনের (৭ ডিসেম্বর, ১৯৪১) প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়।
- ডি রুজভেল্ট 'সৎ প্রতিবেশি নীতি'র প্রবক্তা।
- ১৯৩০-৪০ এর সময়ে লাতিন আমেরিকান দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নির্ধারণে রুজভেল্ট পূর্বেকার হস্তক্ষেপ নীতির বিপরীতে এই নীতি প্রবর্তন করেন।
- ১৯৪২ সালের ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনেই ফ্রাঙ্কলিন ডি. - রুজভেল্ট প্রথমবারের মতো 'জাতিসংঘ (United Nations)' নামটি ব্যবহার করেন।
উৎস: Britannica.
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন