- হামহাম জলপ্রপাত বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে কুরমা বন বিট এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত বা ঝর্ণা। - জলপ্রপাতটি ২০১০ সালের শেষাংশে পর্যটন গাইড শ্যামল দেববর্মার সাথে দুর্গম জঙ্গলে ঘোরা একদল পর্যটক আবিষ্কার করেন। - দুর্গম গভীর জঙ্গলে এই ঝরণাটি ১৩৫ মতান্তরে ১৪৭ কিংবা ১৭০ ফুট উঁচু। - কেউ কেউ ঝরণার সাথে গোসলের সম্পর্ক করে 'হাম্মাম' (গোসলখানা) শব্দটি থেকে 'হাম হাম' হয়েছে বলে মত প্রকাশ করেন। - কেউ কেউ মনে করেন, সিলেটি উপভাষায় 'আ-ম আ-ম' বলে বোঝানো হয় পানির তীব্র শব্দ, আর বারণা যেহেতু সেরকমই শব্দ করে, তাই সেখান থেকেই শহুরে পর্যটকদের ভাষান্তরে তা 'হাম হাম' হিসেবে প্রসিদ্ধি পায়। - তবে স্থানীয়দের কাছে এটি 'চিতা ঝর্ণা' হিসেবে পরিচিত, কেননা একসময় এ জঙ্গলে নাকি চিতাবাঘ পাওয়া যেত।