ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাহিত্য সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ কে সম্পাদনা করেন?
সঠিক উত্তর
সঠিক উত্তর: হাসান হাফিজুর রহমান
সঠিক উত্তর
সঠিক উত্তর: হাসান হাফিজুর রহমান
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাহিত্য সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ হাসান হাফিজুর রহমান সম্পাদনা করেন।
হাসান হাফিজুর রহমান:
- হাসান হাফিজুর রহমান কবি, সমালোচক ও সাংবাদিক হিসেবে খ্যাত।
- হাসান হাফিজুর রহমান জন্মগ্রহণ করেন ১৯৩২ সালের ১৪ জুন, জামালপুর শহরে।
- তাঁর পৈতৃক নিবাস জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি গ্রামে।
- সাহিত্যকর্মে তিনি জনজীবনের প্রত্যাশা, যন্ত্রণা, প্রতিবাদ ও ন্মানুষের সংগ্রামী জীবনচেতনার প্রকাশ ঘটিয়েছে।
- ১৯৫৩ সালে তিনি সম্পাদনা করেন ভাষা আন্দোলনের ওপর প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’।
প্রধান সাহিত্যকর্ম:
কবিতা: আর্ত শব্দাবলী, যখন উদ্যত সঙ্গীন, দক্ষিণের জানালা, প্রতিবিম্ব, শোকার্ত তরবারী, ইত্যাদি।
প্রবন্ধগ্রন্থ: আধুনিক কবি ও কবিতা, মূল্যবোধের জন্যে, সাহিত্য প্রসঙ্গ।
গল্পগ্রন্থ: আরও দুটি মৃত্যু।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন