হিজরি বর্ষপঞ্জির গণনা কোন সাল থেকে শুরু হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৬২২ খ্রিস্টাব্দ
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৬২২ খ্রিস্টাব্দ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• হিজরি বর্ষপঞ্জি:
- হিজরি সন হলো ইসলামী চন্দ্র পঞ্জিকার বছরগণনা, যার সূচনা হয়েছে ৬২২ খ্রিস্টাব্দে ঘটে যাওয়া হিজরতের ঘটনাকে ভিত্তি করে।
- এ বছর হযরত মুহাম্মাদ (সা.) তাঁর ঘনিষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক (রা.)-কে নিয়ে মক্কার কাফেরদের নিপীড়ন ও ষড়যন্ত্র থেকে বাঁচতে গোপনে মদিনা অভিমুখে রওনা হন।
- ইসলামি পরিভাষায় এই দেশত্যাগই হিজরত নামে পরিচিত, যা পরবর্তীতে মুসলমানদের নতুন বর্ষপঞ্জির ভিত্তি হয়ে ওঠে।
- এ ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা.) ৬৩৮ খ্রিস্টাব্দে হিজরি সনকে আনুষ্ঠানিকভাবে প্রচলন করেন এবং হিজরত সাল থেকেই বছরগণনা শুরু করার সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য,
- জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে হিজরি সনের প্রথম দিন ধরা হয় ১৬ জুলাই, ৬২২ খ্রিস্টাব্দকে; যা হিজরি সালের প্রথম মাস মহররমের সূচনা নির্দেশ করে।
- যদিও হিজরতের প্রায় ৬৬ দিন পর মহররম শুরু হয়;
- তবুও হিজরত ঘটনার সাল থেকেই বর্ষগণনা শুরু করা হয়েছে।
- আজও হিজরি সন ইসলামী বিশ্বের ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে অন্যতম প্রধান সময়গণনা পদ্ধতি হিসেবে ব্যবহৃত হচ্ছে।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন