সাউথ এশিয়ান গেমস- ২০২৬:- পাঁচ বছর পর প্রথম দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত এসএ গেমসের আসর বসবে পাকিস্তানে। - ২০২৬ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারিতে লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে হবে সাউথ এশিয়ান গেমস।
- এই এসএ গেমসে ২৬টি ইভেন্টও চূড়ান্ত হয়েছে।
- সভায় অনুমোদিত ডিসিপ্লিনগুলো হলো-ফুটবল, হকি, অ্যাথলেটিক্স, সাঁতার, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ক্রিকেট (টি ২০), আরচারি, বক্সিং, ফেন্সিং, গলফ, জুডো, কারাতে, শুটিং, স্কোয়াশ, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ট্রায়াথলন, ভারোত্তোলন, কুস্তি, উশু, কাবাডি ও রাগবি।
উল্লেখ্য,
- সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত হয়েছিল সাউথ এশিয়ান গেমস।
- রীতি অনুযায়ী, ২০২৩ সালে পাকিস্তানে হওয়ার কথা ছিল দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আসরটি।
তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।।
[link]