⤇ ১৯৪৫ সালের ২৬ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। ⤇ এই দিন ৫০ টি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। ⤇ ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড ১৫ অক্টোবর সনদে স্বাক্ষর করে। যেহেতু জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার আগেই পোল্যান্ড এতে স্বাক্ষর করে, তাই পোল্যান্ডকেও - জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গণ্য করা হয়। ⤇ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হয়। ⤇ ২৪ অক্টোবর প্রতিবছর জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়। ⤇ জাতিসংঘ সনদের রচয়িতা আর্কিভাল্ড ম্যাকলিশ। ⤇ সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে। এসব অনুচ্ছেদে জাতিসংঘের স্থায়ী অঙ্গ সমূহের গঠন, দ্বায়িত্ব, ক্ষমতা, ভোটিং পদ্ধতি - ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে। ⤇ জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট ৩ বার সংশোধিত হয়েছে।