'যদি তোমার মতো গান গাইতে পারতাম।' - এটি কোন কালের বাক্য?
সঠিক উত্তর
সঠিক উত্তর: নিত্যবৃত্ত অতীত
সঠিক উত্তর
সঠিক উত্তর: নিত্যবৃত্ত অতীত
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ 'যদি তোমার মতো গান গাইতে পারতাম।' - এটি নিত্যবৃত্ত অতীতকালের বাক্য।
• নিত্যবৃত্ত অতীতকাল:
- অতীতকালে কোনো ক্রিয়া সব সময় বা নিয়মিতভাবে ঘটতো এমন বোঝালে কিংবা অভ্যাসগত কোনো কাজ বোঝালে তাকে 'নিত্যবৃত্ত অতীতকাল' বলে।
যেমন:
- আমি খুব খেতাম, এখন পারি না।
⇒ নিত্যবৃত্ত অতীত কালের প্রয়োগ:
• ইচ্ছা প্রকাশে:
- আজ যদি ছুটি হতো, কেমন মজা হতো।
• অসম্ভব কল্পনায়:
- 'সাতাশ হতো যদি একশ সাতাশ'।
• সম্ভাবনা প্রকাশে:
- তুমি যদি যেতে, তবে ভালই হতো।
• ইচ্ছার অপূর্ণতাজনিত খেদ প্রকাশে:
- যদি তোমার মতো গান গাইতে পারতাম।
• ক্রিয়া সংঘটনের অপূর্ণতাজনিত কারণ বোঝাতে:
- গাড়িটা কিনতাম, কিন্তু দাম বেশি বলে কেনা হল না।
• নিশ্চয়তার ভাব প্রকাশে ভবিষ্যৎকালের দ্যোতনায়:
- এ ঘটনা আজ হোক কাল হোক ঘটতই।
উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন