মূল বিষয়বস্তুতে যান

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী নাগরিক -

সঠিক উত্তর

ডব্লিউ এস ওডারল্যান্ড

সঠিক উত্তর: ডব্লিউ এস ওডারল্যান্ড

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে 'বীরপ্রতীক' খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক ডব্লিও এ এস ওডারল্যান্ড।
- তিনি ৬ ডিসেম্বর, ১৯১৭ সালে হল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন।
- মুক্তিযুদ্ধে তিনি ২নং সেক্টরে কাজ করেন।

উল্লেখ্য,
- তিনি ছিলেন একজন অস্ট্রেলিয়ান নাগরিক।
- ডব্লিউ এ এস ওডারল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডাচ সেনাবাহিনীতে যুক্ত থেকে জার্মান নাৎসি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।
- পরবর্তীতে তিনি ১৯৭০ সালে বাংলাদেশে বাটা সু কোম্পানির ম্যানেজার হিসেবে কর্মরত হন।
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ওডারল্যান্ড ২ নম্বর সেক্টরে গণবাহিনীর সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন।
- তিনি তার কূটনৈতিক ও সাংগঠনিক দক্ষতায় মুক্তিবাহিনীর সাথে যোগাযোগ স্থাপন করেন এবং তাদের বিভিন্ন তথ্য ও সরঞ্জাম সরবরাহ করেন।

⇒ স্বাধীনতার পর বাংলাদেশ সরকার ডব্লিউ এ এস ওডারল্যান্ডকে তার অনন্য সাহস ও অবদানের জন্য বীরপ্রতীক খেতাবে ভূষিত করে।
- ২০০১ সালের ১৮ মে অস্ট্রেলিয়ার পার্থে ৮৪ বছর বয়সে বীরপ্রতীক উইলিয়াম আব্রাহাম সাইমন ঔডারল্যান্ড মৃত্যুবরণ করেন।

অন্যদিকে,
- মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে তার লেখা 'সেপ্টেম্বর অন যশোর রোড' কবিতার জন্য তিনি আমাদের কাছে বিশেষভাবে পরিচিত।
- ফাদার মারিও ভেরেনজি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন শহীদ বিদেশি নাগরিক। তিনি ছিলেন ইতালির নাগরিক এবং ১৯৭১ সালের ৪ঠা এপ্রিল মুক্তিযুদ্ধে শহীদ হন।
- ফ্রান্সিস জুলিয়ান হলেন একজন ব্রিটিশ সমাজসেবী ও উন্নয়ন কর্মী, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে শরণার্থীদের সহায়তা করার পাশাপাশি পরবর্তীতে দেশের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে অবদানের জন্য পরিচিত।

উৎস: i) The Daily Star Bangla।
ii) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. অ্যালেন গিন্সবার্গ
  2. ডব্লিউ এস ওডারল্যান্ড সঠিক
  3. ফাদার মারিও ভেরেনজি
  4. ফ্রান্সিস জুলিয়ান

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল