[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Website ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
⇒ এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার-২০২৪-
২০২৪ সালের এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার জিতেছে বাংলাদেশি মানবাধিকার সংস্থা অধিকার (Odhikar)।
- এই পুরস্কার প্রদান করেছে তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি (TFD)
- ২৭ নভেম্বর ২০২৪ এই পুরস্কার ঘোষণা করা হয়।
- পুরস্কার প্রদান করা হবে ১০ ডিসেম্বর ২০২৪, আন্তর্জাতিক মানবাধিকার দিবসে।
- অধিকার তিন দশকের বেশি সময় ধরে নাগরিক ও রাজনৈতিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদান করা হয়েছে।
- তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি (TFD), এ প্রতিবছর মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেয়।
- গণতন্ত্র এবং মানবাধিকারের প্রচার ও সুরক্ষা নিশ্চিত করতে এই পুরস্কার প্রদান করা হয়।
- এই পুরস্কারের সঙ্গে একটি ট্রফি এবং $১,০০,০০০ অর্থ পুরস্কার দেওয়া হবে।
⇒ উল্লেখ্য, - অধিকার ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত একটি বাংলাদেশের মানবাধিকার সংগঠন।
- অধিকারের নেতৃত্বে আছেন মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান।
- এটি মূলত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি নথিভুক্ত ও প্রতিবেদন প্রকাশ করে।
- মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক পর্যায়েও কাজ করে।
- অন্যন কাজ- মানবাধিকার গবেষণা, অ্যাডভোকেসি, সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ এবং মানবাধিকার রক্ষাকারীদের প্রশিক্ষণ।
⇒ অধিকার (Odhikar) এর কিছু উল্লেখযোগ্য উদ্যোগ: - রোম স্ট্যাটিউট স্বাক্ষরে বাংলাদেশকে উদ্বুদ্ধ করা।
- রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘন তদন্তে ভূমিকা।
- প্রতিবছর মানবাধিকার প্রতিবেদন প্রকাশ (১৯৯৬ সাল থেকে)।
এছাড়াও,⇒ মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (MHRC) প্রতিষ্ঠা ২০০১ সালে।
কাজের ক্ষেত্র: মানবাধিকার প্রচার ও সচেতনতা বৃদ্ধি।
⇒ আইন ও সালিশ কেন্দ্র (ASK) প্রতিষ্ঠা ১৯৮৬ সালে।
কাজের ক্ষেত্র: নারী অধিকার, শিশু অধিকার এবং শ্রমিক অধিকার রক্ষা।
⇒ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা (BHRC) প্রতিষ্ঠা ১৯৮৭ সালে।
কাজের ক্ষেত্র: মানবাধিকার রক্ষা এবং আইনি সহায়তা প্রদান।
⇒ বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (BLAST) প্রতিষ্ঠা ১৯৯৩ সালে।
কাজের ক্ষেত্র: আইনি সহায়তা প্রদান এবং বিচার ব্যবস্থার সংস্কারে কাজ।
⇒ জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) প্রতিষ্ঠা ২০০৯ সালে
কাজের ক্ষেত্র: মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ এবং পরামর্শমূলক ভূমিকা পালন।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট ওয়েবসাইট ও এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস ওয়েবসাইট । [
লিঙ্ক]