খাসিয়া: - খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী। - এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত। - বাংলাদেশে তাদের আদি নিবাস বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায়। - বর্তমানে সিলেট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানায় খাসিয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে। - খাসিয়া জনগোষ্ঠীর প্রধান উৎসব খাসি সেং কুটস্নেম। - এই উৎসবের মধ্য দিয়ে তারা পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়। - খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে। - পুঞ্জি প্রধানকে সিয়েম বলা হয়। - বর্তমানে ৮০%-৯০% খাসিয়াই খ্রিস্টান। - প্রায় প্রতি পুঞ্জিতেই গির্জা আছে।