মূল বিষয়বস্তুতে যান

অন্নদাশঙ্কর রায়ের ‘পথে প্রবাসে’ ভ্রমণকাহিনিটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?

সঠিক উত্তর

বিচিত্রা

সঠিক উত্তর: বিচিত্রা

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

অন্নদাশঙ্কর রায়ের ভ্রমণকাহিনী:
- অন্নদাশঙ্কর রায়ের সবচেয়ে বিখ্যাত ভ্রমণকাহিনি হলো ‘পথে প্রবাসে’।
- এটি তার ইউরোপ ভ্রমণের ডায়েরি।
- ‘পথে প্রবাসে’ ভ্রমণকাহিনিটি প্রথম বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
------------------
অন্নদাশঙ্কর রায়:
- অন্নদাশঙ্কর রায় ছিলেন উনিশ শতকের শেষ বাঙালি রেনেসাঁ বুদ্ধিজীবী, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি ও চিন্তাবিদ।
- তিনি ওড়িশার ঢেঙ্কানালের শাক্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
- তাঁর ছদ্মনাম- লীলাময় রায়।
- মাত্র ২০ বছর বয়সে ওড়িয়া ভাষায় সাহিত্যিক জীবন শুরু করেন।
- প্রমথ চৌধুরীর সম্পাদিত সবুজপত্র পত্রিকা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনদর্শন অন্নদাশঙ্করের সাহিত্য-মানস গঠনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
- এছাড়াও তিনি টলস্টয়কেও আদর্শ হিসেবে গ্রহণ করেন।
- দীর্ঘজীবনকালে তিনি প্রায় সত্তর বছর ধরে উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, ভ্রমণকাহিনী, ছড়া, কবিতা, নাটক, পত্রসাহিত্য ও আত্মজীবনীমূলক রচনা লিখে বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখেন।
- ২৮ অক্টোবর ২০০২ সালে তিনি মৃত্যুবরণ করেন।

- অন্নদাশঙ্কর রায়ের উল্লেখযোগ্য রচনাবলি:

• তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- আগুন নিয়ে খেলা,
- সত্যাসত্য (৬ খন্ড), (অসমাপিকা, পুতুল নিয়ে খেলা, না, কন্যা, রত্ম ও শ্রীমতী),
- সুখ,
- বিশল্যকরণী,
- তৃষ্ণার জল,
- রাজঅতিথি,
- ক্রান্তদর্শী।

• তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থ:
- প্রকৃতির পরিহাস,
- দুকান কাটা,
- মনপবন,
- যৌবনজ্বালা,
- কামিনীকাঞ্চন।

• তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ:
- তারুণ্য,
- আমরা,
- জীবনশিল্পী,
- বিনুর বই,
- সাহিত্যে সংকট,
- শিক্ষার সংকট ইত্যাদি।

• তাঁর রচিত প্রধান কবিতা:
- রাখী,
- কালের শাসন,
- কামনা পঞ্চবিংশতি,
- নূতনা রাধা,
- লিপি,
- জার্নাল,
- ক্রীডো ইত্যাদি।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বিচিত্রা সঠিক
  2. সওগাত
  3. সমকাল
  4. নবজীবন

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল