প্রাচীন মিশরীয় সভ্যতা কোন নদীর উপত্যকায় বিকশিত হয়েছিল?
সঠিক উত্তর
সঠিক উত্তর: নীলনদ
সঠিক উত্তর
সঠিক উত্তর: নীলনদ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• প্রাচীন মিশরীয় সভ্যতা:
- প্রাচীন মিশরীয় সভ্যতা ছিল একটি উন্নত নদীমাতৃক সভ্যতা।
- প্রাচীন মিশরীয় সভ্যতা আজ থেকে প্রায় ৬ হাজার বছর আগে নীলনদ উপত্যকায় গড়ে ওঠে।
- এটি বর্তমান উত্তর আফ্রিকার মিশর অঞ্চলে অবস্থিত।
- নীলনদের নিয়মিত প্লাবনের ফলে উর্বর পলিমাটি জমে কৃষির জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়, যার ফলে মিশরে একটি শক্তিশালী নদীমাতৃক নগর সভ্যতার বিকাশ ঘটে।
- মিশরীয়রা সর্বপ্রথম হায়ারোগ্লিফিক (Hieroglyphic) বা চিত্রলিপি পদ্ধতি উদ্ভাবন করে।
- এতে প্রতিটি চিহ্ন একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করত।
- এটি মানব ইতিহাসে লিখন ব্যবস্থার অন্যতম প্রাচীন উদ্ভাবন হিসেবে বিবেচিত।
- মিশরীয়রা গণিত, জ্যোতির্বিদ্যা ও প্রকৌশলে উন্নত ছিল।
- তারা নক্ষত্র পর্যবেক্ষণ, জোয়ার-ভাটা নির্ণয় এবং জ্যামিতির ব্যবহার জানত।
- যদিও তারা গুণ ও ভাগ পুরোপুরি জানত না, তবুও যোগ-বিয়োগে দক্ষ ছিল।
- মিশরীয় সভ্যতার অন্যতম বিস্ময় হলো পিরামিড।
- এটি বিশাল পাথর দিয়ে নির্মিত ত্রিকোণাকৃতি স্থাপনা।
- এগুলো মূলত রাজা ও অভিজাতদের মমি সংরক্ষণের জন্য তৈরি করা হতো।
- হাজার হাজার পাথর নিখুঁতভাবে জোড়া দিয়ে নির্মিত এসব স্থাপনা প্রাচীন মিশরীয়দের উন্নত স্থাপত্য ও প্রকৌশল জ্ঞানের প্রমাণ বহন করে।
উৎস: ইসলামের ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন