মাইকেল মধুসূদন দত্ত রচিত 'মেঘনাদবধ কাব্যে'র উৎস কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: রামায়ণ
সঠিক উত্তর
সঠিক উত্তর: রামায়ণ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ মাইকেল মধুসূদন দত্ত রচিত 'মেঘনাদবধ কাব্যে'র উৎস - 'রামায়ণ'।
• মেঘনাদবধ কাব্য:
- মধুসূদনের দ্বিতীয় কাব্যগ্রন্থ 'মেঘনাদবধ কাব্য' বাংলা সাহিত্যের প্রথম এবং শ্রেষ্ঠ মহাকাব্য।
- এটি সংস্কৃত মহাকাব্য 'রামায়ণ' এর ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনি অবলম্বনে রচিত।
- গ্রন্থটি ১৮৬১ সালে প্রকাশিত হয়।
- কাব্যের কয়েকটি প্রধান চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা, সরমা ইত্যাদি।
- নয় সর্গে রচিত মেঘনাদবধ কাব্যে মোট তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত আছে।
⇒ কাব্যের সর্গগুলো হলো:
• অভিষেক,
• অস্ত্রলাভ,
• সমাগম,
• অশোক বন,
• উদ্যোগ,
• বধ,
• শক্তিনির্ভেদ,
• প্রেতপুরী,
• সংস্ক্রিয়া।
উৎস:
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন