কোন খনিজের অভাবে পাতার রঙ বেগুনি হয়ে মৃত অঞ্চল তৈরি হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ফসফরাস
সঠিক উত্তর
সঠিক উত্তর: ফসফরাস
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –
বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- উদ্ভিদে ফসফরাসের অভাব হলে পাতার টিস্যুতে অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক পদার্থের পরিমাণ বেড়ে যায়, যার ফলে পাতার রঙ বেগুনি বা তামাটে হয়। এছাড়া পাতার বিভিন্ন অংশে মৃত অঞ্চল তৈরি হয় এবং পাতা ঝরে পড়তে পারে।
ফসফরাস (P):
- ফসফরাসের অভাব হলে পাতা বেগুনি হয়ে যায়। পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয়, এমনকি পাতা, ফুল ও ফল ঝরে যেতে পারে। উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং উদ্ভিদ খর্বাকার হয়। বেশিরভাগ সময় খালি চোখে ফসফরাসের ঘাটতি বোঝা যায় না।
পটাশিয়াম (K):
- পটাশিয়ামের অভাবে পাতার শীর্ষ এবং কিনারা হলুদ হয় এবং মৃত অঞ্চল সৃষ্টি হয়। পটাশিয়ামের অভাবে বিশেষ করে পাতার শিরার মধ্যবর্তী স্থানে ক্লোরোসিস হয়ে হলুদবর্ণ ধারণ করে। পাতার কিনারায় পুড়ে যাওয়া সদৃশ বাদামি রং দেখা যায় এবং পাতা কুঁকড়ে আসে। উদ্ভিদের বৃদ্ধি কম হয় এবং শীর্ষ ও পার্শ্ব মুকুল মরে যায়।
ম্যাগনেসিয়াম (Mg):
- ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোফিল সংশ্লেষিত হয় না বলে সবুজ রং হালকা হয়ে হলুদ দাগ পড়ে যায় এবং সালোকসংশ্লেষণের হার কমে যায়। ম্যাগনেসিয়ামের অভাবে পাতার শিরাগুলোর মধ্যবর্তী স্থানে অধিক হারে ক্লোরোসিস হয়।
নাইট্রোজেন (N):
- নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। ক্লোরোফিলের অভাবে পাতার সবুজ রং হালকা হতে হতে একসময় হলুদ হয়ে যায় কারণ ক্লোরোফিল ছাড়া অন্যান্য বর্ণকণা বা পিগমেন্ট মিলিতভাবে হলুদ দেখায়। নাইট্রোজেনের অভাবে ক্লোরোসিস হয় এবং পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে 'ক্লোরোসিস' (chlorosis) বলে। লৌহ, ম্যাঙ্গানিজ বা দস্তার অভাবেও ক্লোরোসিস হতে পারে। ক্লোরোসিসে কোষের বৃদ্ধি এবং বিভাজন হ্রাস পায়, তাই উদ্ভিদের বৃদ্ধি কমে যায়।
অন্যদিকে,
- নাইট্রোজেনের অভাবে ক্লোরোফিলের উৎপাদন ব্যাহত হওয়ায় পাতা হলুদ হয়ে যায়, যাকে ক্লোরোসিস বলা হয়।
- পটাশিয়ামের অভাবে পাতার প্রান্ত এবং উপরিভাগ পুড়ে যাওয়ার মতো বাদামী রঙ ধারণ করে এবং পাতা কুঁকড়ে যায়।
- ম্যাগনেসিয়ামের অভাবে পাতার শিরার মধ্যবর্তী স্থান হলুদ হয়ে যায় কিন্তু শিরাগুলো সবুজ থাকে।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং Science Expert, Live Publications.
রেফারেন্স মাত্র
বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন