মূল বিষয়বস্তুতে যান

'ইব্রাহিম কার্দি ও হিরণ বালা' চরিত্র দুইটি কার সৃষ্টিকর্ম?

সঠিক উত্তর

কায়কোবাদ

সঠিক উত্তর: কায়কোবাদ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• 'ইব্রাহিম কার্দি ও হিরণ বালা' চরিত্র দুইটি কায়কোবাদের সৃষ্টিকর্ম।
-----------
• মহাশ্মশান’:
- মহাশ্মশান কায়কোবাদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।
- এটি ১৯০৫ সালে প্রকাশিত হয় এবং প্রথমে মহম্মদ রওশন আলী সম্পাদিত ‘কোহিনূর’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল।
- পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) অবলম্বনে কাব্যটি রচিত।
- কাব্যটি তিন খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে ২৯টি, দ্বিতীয় খণ্ডে ২৪টি এবং তৃতীয় খণ্ডে ৭টি সর্গ রয়েছে।
- এর প্রধান চরিত্রগুলোর মধ্যে আছে—
- ইব্রাহিম কার্দি,
- জোহরা বেগম,
- হিরণ বালা,
- আতা খাঁ,
- রত্নজি,
- সুজাউদ্দৌলা,
- সেলিনা ও
- আহমদ শাহ আব্দালী।
---------
কায়কোবাদ:
- কায়কোবাদ ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী।
- ‘কায়কোবাদ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম।
- বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট ও মহাকাব্য রচয়িতা কায়কোবাদ।
- মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য 'বিরহবিলাপ' প্রকাশিত হয়।
- তাঁর রচিত অশ্রুমালা একটি গীতিকাব্য।

- তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে-
- মহাশ্মশান,
- অশ্রুমালা,
- বিরহবিলাপ,
- কুসুমকানন,
- শিবমন্দির।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মুনীর চৌধুরী
  2. কায়কোবাদ সঠিক
  3. নবীনচন্দ্র সেন
  4. মীর মশাররফ হোসেন

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল