মুদ্রাস্ফীতি হলো মুদ্রার সরবরাহ বৃদ্ধি। অর্থাৎ বাজারে উৎপাদনের তুলনায় মুদ্রার সরবরাহ বেড়ে গেলে মুদ্রাস্ফীতি ঘটে। এতে করে টাকা তথা মুদ্রার মান হ্রাস পায়। পক্ষান্তরে দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়। একই পরিমাণ পণ্য ক্রয়ে পূর্বাপেক্ষা অধিক অর্থ ব্যয় হয়। (সূত্রঃ উচ্চ মাধ্যমিক অর্থনীতি)