‘সিতারা-ই-ইমতিয়াজ’ উপাধিতে ভূষিত করা হয়েছে নিচের কোন সাহিত্যিককে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ইব্রাহীম খাঁ
সঠিক উত্তর
সঠিক উত্তর: ইব্রাহীম খাঁ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ‘সিতারা-ই-ইমতিয়াজ’ উপাধিতে ভূষিত করা হয়েছে- ইব্রাহীম খাঁকে।
-------------------------
• ইব্রাহীম খাঁ:
- ইব্রাহীম খাঁ ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক।
- তিনি টাঙ্গাইল জেলার শাবাজ নগর গ্রামে ১৮৯৪ সালে এক মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।
- কৃতবিদ্য লেখক হিসেবে ইব্রাহীম খাঁর খ্যাতি সুপ্রতিষ্ঠিত ছিল।
- তাঁর সাহিত্যকর্মে মুসলিম সমাজের পুনর্জাগরণ ও আত্মসচেতনতার ভাবনা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।
- তাঁর স্মৃতিকথা বাতায়ন সমকালীন মুসলিম সমাজের একটি মূল্যবান ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত।
- ব্রিটিশ আমলে তিনি ‘খান সাহেব’ ও ‘খান বাহাদুর’ উপাধিতে ভূষিত হন।
- এবং পাকিস্তান আমলে তিনি ‘সিতারা-ই-ইমতিয়াজ’ উপাধিতে ভূষিত হন।
- নাটকে অবদানের জন্য তিনি বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৩) এবং সামগ্রিক সাহিত্যকৃতির জন্য একুশে পদক (১৯৭৬) লাভ করেন। - ১৯৭৮ সালের ২৯ মার্চ ঢাকা শহরে তাঁর মৃত্যু হয়।
- নাটক, গল্প, উপন্যাস, শিশুসাহিত্য, ভ্রমণকাহিনি ও স্মৃতিকথা—এই সব মিলিয়ে তাঁর মোট গ্রন্থসংখ্যা ২১টি।
- তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে-
• কামাল পাশা,
• আনোয়ার পাশা,
• ঋণ পরিশোধ,
• আলু বোখরা,
• ইস্তাম্বুল যাত্রীর পত্র,
• ব্যাঘ্র মামা,
• বেদুঈনদের দেশে,
• বাতায়ন (স্মৃতিকথা),
• মানসিংহ ও ঈসা খাঁ (নাটক)।
উৎস: বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন