ভিয়েতনামকে ১৭° অক্ষরেখা বরাবর উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত করা হয় কোন চুক্তির অধীনে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: জেনেভা চুক্তি
সঠিক উত্তর
সঠিক উত্তর: জেনেভা চুক্তি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- জেনেভা চুক্তির মাধ্যমে ভিয়েতনামকে ১৭ ডিগ্রি অক্ষরেখা বরাবর বিভক্ত করা হয়।
• জেনেভা চুক্তি (১৯৫৪):
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্ব রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হল ভিয়েতনামের মুক্তিযুদ্ধ।
- ভিয়েতনামের মুক্তি সংগ্রামের দুটি পর্ব: প্রথমটি ফরাসি সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম এবং দ্বিতীয়টি মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম।
- বামপন্থী নেতা হো-চি-মিন এর নেতৃত্বে প্রবল সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম গড়ে ওঠে।
- হো-চি-মিন এর ভিয়েতমিন বাহিনীর কাছে ফরাসি বাহিনী পরাজিত হয়।
- ১৯৫৪ খ্রিস্টাব্দে দিয়েন-বিয়েন-ফু এর যুদ্ধে ফরাসি বাহিনী প্রধান জেনারেল গিয়াপ এর চূড়ান্ত পরাজয় এবং আত্মসমর্পণের মধ্য দিয়ে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের প্রথম পর্বের অবসান ঘটে।
- এই প্রেক্ষিতে ২১ জুলাই, ১৯৫৪-এ জেনেভায় আহত এক আন্তঃরাষ্ট্রীয় সম্মেলনে দু'পক্ষের মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তির শর্ত অনুযায়ী, ১৭⁰ অক্ষরেখা বরাবর ভিয়েতনামকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে ভাগ করা হয়।
- উত্তর ভিয়েতনামে থাকবে হো চি মিন এর ভিয়েতমিন বাহিনীর কর্তৃত্ব।
- দক্ষিণ ভিয়েতনামে আপাতত ফরাসি বাহিনী থাকবে।
অন্যদিকে,
- পারিস্য শান্তি চুক্তির উদ্দেশ্য: ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটানো। এবং এর মাধ্যমে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়।
তথ্যসূত্র: ব্রিটানিকা।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন