মূল বিষয়বস্তুতে যান

“আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।” পঙ্‌ক্তিটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

সঠিক উত্তর

রূপসী বাংলা

সঠিক উত্তর: রূপসী বাংলা

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

“আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।” পঙ্‌ক্তিটি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
------------
• রূপসী বাংলা:
- রূপসী বাংলা জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ।
- ‘আবার আসিব ফিরে’ কবিতাটি এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
- গ্রন্থটি ১৯৫৭ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
- এটি কবির মৃত্যুর (১৯৫৪) পর প্রকাশিত একটি মরণোত্তর কাব্যসংকলন।
- এই কাব্যের অন্যতম বিখ্যাত পঙ্‌ক্তি হলো—“আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।”
---------
জীবনানন্দ দাশ:
- জীবনানন্দ দাশ আধুনিক যুগের এবং ত্রিশের দশকের অন্যতম কবি ও শিক্ষাবিদ।
- জীবনানন্দ ছিলেন একজন কালসচেতন ও ইতিহাসচেতন কবি।
- জীবনানন্দ ছিলেন বাংলা কাব্যান্দোলনে রবীন্দ্রবিরোধী তিরিশের কবিতা নামে খ্যাত কাব্যধারার অন্যতম কবি।
- তিনি পঞ্চপাণ্ডবদের একজন ছিলেন।
- তিনি ১৮৯৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।
- তাঁর মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন বিখ্যাত কবি।
- রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে “চিত্ররূপময়” কবিতা বলে আখ্যায়িত করেছেন।

• জীবনানন্দের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- ঝরাপালক, [প্রথম কাব্যগ্রন্থ]
- ধূসর পাণ্ডুলিপি,
- বনলতা সেন,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।

উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বনলতা সেন
  2. রূপসী বাংলা সঠিক
  3. ধূসর পাণ্ডুলিপি
  4. মহাপৃথিবী

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল