সংবিধানের একাদশ সংশোধনী আইন পাস হয় কত সালে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৯৯১ সালে
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৯৯১ সালে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• একাদশ সংশোধনী:
- একাদশ সংশোধনী আইন এই আইন পাস হয় ১৯৯১ সালের ৬ আগস্ট।
- এ আইনবলে সংবিধানের চতুর্থ তফসিল সংশোধন করা হয় এবং তাতে ২১ নং নতুন প্যারাগ্রাফ সংযুক্ত করা হয়;
- বাংলাদেশের উপ-রাষ্ট্রপতি পদে প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নিয়োগ ও শপথ গ্রহণ এবং ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তাঁর নিকট রাষ্ট্রপতি এইচ.এম এরশাদের পদত্যাগ পত্র পেশ, এবং নির্বাচিত রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস কর্তৃক ১৯৯১ সালের ৯ অক্টোবর রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণকে বৈধতা দান করে।
- এই সংশোধনী আইন ১৯৯০ সালের ৬ ডিসেম্বর থেকে ১৯৯১ সালের ৯ অক্টোবর সময়কালের মধ্যে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে উপ-রাষ্ট্রপতি কর্তৃক প্রয়োগকৃত সকল ক্ষমতা, প্রবর্তিত সকল আইন ও অধ্যাদেশ, জারিকৃত সকল আদেশ ও আইন এবং গৃহীত সকল পদক্ষেপ ও কার্যপ্রণালীকে অনুমোদন দেয়, নিশ্চিত করে ও বৈধতা দেয়।
- এই আইন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে বিচারপতিসাহাবুদ্দীন আহমদের পূর্ববর্তী পদ, অর্থাৎ বাংলাদেশের প্রধান বিচারপতির পদে প্রত্যাবর্তনকে সম্ভব করে ও এ ব্যাপারে নিশ্চয়তা দেয়।
উৎস: বাংলাদেশ সংবিধান, আরিফ খান।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন